মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

দুর্গম নাইক্ষ্যংছড়িতে অক্সিজেন পাবে রোগী – ডা. মোরশেদ আলীর উদ্যোগ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ১২:৩৪ · ২ মিনিটে পড়ুন
দুর্গম নাইক্ষ্যংছড়িতে অক্সিজেন পাবে রোগী – ডা. মোরশেদ আলীর উদ্যোগ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৯ অগাস্ট, ২০২০, বুধবার
বান্দরবান জেলার প্রত্যন্ত অঞ্চল নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. মোরশেদ আলীর উদ্যোগে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত ১৭ অগাস্ট (সোমবার) একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করা হয়।

একজন চিকিৎসক পাল্টে দিচ্ছেন উপজেলার স্বাস্থ্য ব্যবস্থা। সামাজিক উদ্যোগে স্থাপন করেছেন সাতকানিয়া ও কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন। সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনের তৃতীয় প্রকল্প হিসেবে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ শুরু হয়েছে। এই অনাড়ম্বর উদ্বোধন অনুষ্ঠান, যেখানে ছিল না অসংখ্য মিডিয়ার উপস্থিতি, প্রেস ব্রিফিং, দূরত্ব বজায় রেখে সদর হাসপাতালে বেডের পাশে উপস্তিত ছিলেন চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ জেড এম সলিম।

এ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন বলেন,

“নাইক্ষ্যংছড়ি উপজেলায় প্রথম কোভিড রোগী শনাক্ত হওয়ার পর থেকে সেন্ট্রাল অক্সিজেন লাইন প্রয়োজনীয় ছিল, কিন্তু সরকারি ফান্ডের অভাবে দিতে পারি নি। এই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ডা. মোরশেদ আলী, এটি ভবিষ্যতে আমাদের সবার প্রয়োজন হবে।”

উদপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ জেড এম সলিম অনুষ্ঠানে বলেন,

“সেন্ট্রাল অক্সিজেন শুধু মেডিকেল কলেজেই থাকে, সেখানে সম্ভব। এই প্রত্যন্ত এলাকায় আমরা সেন্ট্রাল অক্সিজেন লাইন পাচ্ছি তা ডা মোরশেদ আলীর অবদান। এই সেন্ট্রাল অক্সিজেন আমাদের ভবিষ্যতে কোভিড-১৯ সহ যেকোন জটিল রোগে চিকিৎসা করার জন্য কাজে দিবে।”

অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর উদ্দেশ্যে ডা. মোরশেদ আলী বলেন,

“এই প্রান্তিক এলাকায় দূর্গম জনপদের মানুষজনের অক্সিজেনের চাহিদা মেটাতে পারবে সেন্ট্রাল অক্সিজেন লাইন। শুধু করোনার সময় নয়, যেকোন সঙ্কটাপন্ন রোগীর শেষ পর্যায়ে প্রয়োজন অক্সিজেন। চিকিৎসক হিসেবে সে সময় রোগীকে সর্বোচ্চ চিকিৎসা অক্সিজেনের মাধ্যমে দিতে পারি, এই প্রান্তিক জনপদে।”

নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে এই সামাজিক উদ্যোগে সহযোগিতা করা সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,

“অনেক নগর মহানগরের হাসপাতালে এই সেন্ট্রাল অক্সিজেনের সুবিধা না থাকলেও, শুধুমাত্র আপনাদের সহযোগিতায়, আপনাদের অনুদানের কারণে এই দুর্গম পাহাড়ি অঞ্চলের স্বাস্থ্য কমপ্লেক্সেও এই সুবিধাটি এসেছে, তার কৃতিত্বের দাবিদার কিন্তু আপনারাই। আপনারা আমাকে অনুদান দিয়েছেন বলে সেই অনুদানের টাকায় এটা নিশ্চিত করতে পারছি।”

ভবিষ্যতে কোভিড পরবর্তী পরিস্থিতিতেও এই কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ডা. মোরশেদ আলী।

অনুষ্টানটির সম্প্রচার লিংকঃ
https://m.facebook.com/story.php?story_fbid=3293158894084079&id=100001700018119

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে বাম হাতে স্যালাইন নিয়ে অসুস্থ অবস্থায় ডান হাতে প্রেসক্রিপশন লিখছেন ডা. ইরফান

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ঘড়ির কাটায় রাত ১২টা। ভোলা ২৫০শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে রোগীর ভিড়। চিকিৎসকের রুমের সামনে ডাক্তারের অপেক্ষা করছেন রোগীরা। এরই মধ্যে রুমের ভিতর থেকে খবর আসে জরুরি বিভাগের দায়িত্বরত ডা. ইরফান মাহমুদ অসুস্থ হয়ে পড়েছেন।…

৫ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হল ব্লাড ট্রান্সফিউশন ইউনিট

সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ব্লাড ট্রান্সফিউশন ইউনিট। উপজেলা হেলথ কেয়ার ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এই ইউনিট চালু করা হয়। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্লাড ট্রান্সফিউশন (রক্ত পরিসঞ্চালন) ইউনিটের উদ্বোধন করেছেন…

২৪ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

একজন মেডিকেল অফিসার দিয়ে চলছে ৫০ শয্যা বিশিষ্ট মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স!

শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪ প্রতিদিন সেবা দেন একমাত্র মেডিকেল অফিসার। বহির্বিভাগে তিনি গড়ে প্রতিদিন ২৫০ জন রোগী দেখেন সপ্তাহে তিনদিন একজন কনসালটেন্ট চিকিৎসা দেন। উদ্বোধনের ১৬ বছরেও চালু হয়নি অস্ত্রোপচার কক্ষ। ৫০ শয্যা বিশিষ্ট মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য…

২১ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।