মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

দিনাজপুরে চিকিৎসক সেজে প্রতারণা; আসামির কারাদণ্ড

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ৫:৪০ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

দিনাজপুরের বোচাগঞ্জে অর্থোপেডিক চিকিৎসক সেজে প্রতারণার দায়ে অভিযুক্তকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রতারকের নাম মো. মোশারফ হোসেন।

পুলিশ ভ্যানে (লাল বৃত্ত) প্রতারক মো. মোশাররফ হোসেন। ছবি – সংগৃহীত।

আজ রবিবার (২০ এপ্রিল) বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর এলাকায় প্রতারকের চেম্বারে গিয়ে বোচাগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট সাইফুল হুদা।

এ সময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়।

জানা গেছে, মোশারফ হোসেন গত ২০ বছর ধরে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় চেম্বার খুলে নিজেকে অর্থোপেডিক চিকিৎসক পরিচয়ে রোগীদের সেবা দিয়ে আসছিলেন। তার চিকিৎসা সেবার কোনো সনদপত্র নেই। তারপরও তিনি নিজেকে অর্থোপেডিক ডাক্তার পরিচয় বিভিন্ন রোগের ব্যবস্থাপত্র লিখে দিতেন।

বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় প্ল্যাটফর্মকে বলেন, ‘অভিযুক্ত মোশারফ হোসেন কোনোমতেই রোগীর ব্যবস্থাপত্র লিখতে পারেন না। তিনি মেডিক্যাল আইন লঙ্ঘন করে এই কাজগুলো করে আসছিলেন।’

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা জানিয়েছেন, ‘ভুয়া ডাক্তার মো. মোশারফ হোসেনের চিকিৎসক হিসেবে কোনো ধরনের নিবন্ধন না থাকা সত্বেও দীর্ঘ দিন ধরে চিকিৎসা করে আসার অভিযোগের প্রেক্ষিতে মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।’

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।