মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

থাইরয়েড সমস্যায় ভুগছে দেশের কোটি মানুষ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৩ জুন ২০২৫, ৮:৫৫ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

শুক্রবার, ১৩ জুন ২০২৫

দেশের প্রায় ৪ কোটি মানুষ ভুগছেন কোনো না কোনো থাইরয়েড জনিত সমস্যায়। আক্রান্তদের প্রতি ৭ জনের ৫ জনই নারী! যাদের ৬০ ভাগই রয়েছেন চিকিৎসার বাহিরে! এমন তথ্য দিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। সময় মতো চিকিৎসা নিলে এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে,দেশের প্রায় ৪ কোটি মানুষ থাইরয়েড জনিত সমস্যায় ভুগছেন যা দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশ! আক্রান্তদের ৭ জনের মধ্যে ৫ জনই নারী। এর মধ্যে ৬০ শতাংশ জানেনই না তারা থাইরয়েড সমস্যায় আক্রান্ত।অন্যদিকে প্রতি ২ হাজার ৩০০ শিশুর মধ্যে ১ টি শিশু জন্মগত থাইরয়েড সমস্যায় ভুগছে!

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন নিয়মিত চিকিৎসায় এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব, আর চিকিৎসা না নিলে হতে পারে মৃত্যু!থাইরয়েড রোগ এটা হলো একটা নিরব ঘাতক! যদি কারো থাইরয়েড ক্যান্সার হয় আর সেই ক্যান্সারের যদি অপচিকিৎসা হয় বা জানা না থাকে তাহলে থাইরয়েড ক্যান্সার টা ছড়িয়ে যাবে তখন ট্রিটমেন্ট করা অত্যন্ত কঠিন। মৃত্যু পর্যন্তও তার হতে পারে এই থাইরয়েড ক্যান্সার এর জন্য।

জন্মের পরপর, বয়ঃসন্ধিকালে, গর্ভধারণ এর আগে এবং বয়স ৪০ হওয়ার পর থাইরয়েড পরীক্ষার পরামর্শ এই বিশেষজ্ঞ চিকিৎসকদের।কি কি কারণে থাইরয়েড হয় এই সমস্ত তথ্য গুলো যদি আমরা জানাতে পারি এবং আমরা স্ক্রিনিং এর আওতায় আনতে পারি তখনই থাইরয়েডকে আমরা প্রতিরোধ করতে পারবো। এবং সেই সাথে থাইরয়েড রোগ যদি হয়েই যায় সেক্ষেত্রে আমরা কিন্তু প্রতিকার এর জন্য যদি দ্রুত ব্যবস্থা নেই তাহলেই আমাদের প্রতিকার বা প্রতিরোধ দুটাই সম্ভব।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মেহরুবা আক্তার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।