শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

তেহরান মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন বাংলাদেশি রাষ্ট্রদূত

তথ্য ও ছবি ঃসামির খান, Tehran University Medical College . Former Head of the Department , Faculty of IELTS at GRE Center (Promoting Bangladeshi Scholars to USA)

ইরানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এ কে এম মজিবুর রহমান ভূঁঞা সম্প্রতি তেহরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স (টুমস) পরিদর্শন করেন। টুমসের ভাইস চ্যান্সেলর ড. আলী আরবখেরাদমান্দের আমন্ত্রণে ২৪ জুলাই এ পরিদর্শনে যান তিনি।

রাষ্ট্রদূতের সম্মানে তেহরান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তার কার্যালয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন। মধ্যাহ্ন ভোজের আগে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ভাইস চ্যান্সেলর ড. আলী আরবখেরাদমান্দের সঙ্গে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির স্কলারশিপ কাউন্সিলের প্রধান ড. নিকনাম, ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যাফেয়ার্স অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক ড. এনায়েত এ. শাবানি।

বৈঠকে ড. খেরাদমান্দ সংক্ষেপে তার ইউনিভার্সিটির ইতিহাস ও কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে তেহরান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্বের ৩৩টি দেশের শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের জন্য রয়েছে আলাদা আলাদা চারটি ছাত্রাবাস। ভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে শতকরা ৬১ ভাগ ছাত্রী ও ৩৯ ভাগ ছাত্র বলে জানান তিনি। বাংলাদেশি ছাত্রদের মেধা,পড়াশোনা ও আচরণে তিনি সন্তোষ প্রকাশ করেন।
13882276_1769804553266004_4809175992828248519_n

ভাইস চ্যান্সেলর বাংলাদেশের সঙ্গে চিকিৎসা সেবা ও ছাত্র ভর্তির ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

মজিবুর রহমান ভূঁঞা তেহরান মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে তাকে আমন্ত্রণ জানানোর জন্য ভাইস চ্যান্সেলরসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। সেইসঙ্গে বাংলাদেশি ছাত্র ভর্তি, রোগী সেবাসহ স্টুডেন্টস স্কলারশিপের ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে দুদেশের মধ্যকার সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন রাষ্ট্রদূত মুজিবুর রহমান ভুঁইয়া।

ভাইস চ্যান্সেলরের সঙ্গে বৈঠকের আগে স্কুল অব ডেন্টিস্ট্রি পরিদর্শনে যান জনাব মজিবুর রহমান ভূঁঞা । প্রতিষ্ঠানের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভাইস-ডিন মোহাম্মাদ রেজা খামি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে রাষ্ট্রদূতকে বরণ করেন এবং তার ফ্যাকাল্টির পুরো কার্যক্রমের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

13876663_1769804129932713_6356543494686864882_n

রাষ্ট্রদূত বিভিন্ন ইউনিটের কার্যক্রম স্বচক্ষে পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশি রাষ্ট্রদূত স্বল্পমূল্যে চিকিৎসা প্রদানে ইরান সরকারের আধুনিক ব্যবস্থাপনার প্রশংসা করেন। তার এক প্রশ্নের জবাবে ড. খামি জানান, তাদের হাসপাতাল থেকে দৈনিক ৫০o জন নতুন রোগীকে উন্নত চিকিৎসা দেয়া হয়। আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে স্কুল অব ডেন্ট্রিস্ট্রিতে বিদেশি ছাত্র ভর্তি করা হয় বলেও জানান তিনি। বাংলাদেশি ছাত্র ভর্তির ক্ষেত্রে আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন স্কুল অব ডেন্টিস্ট্রির ডিন ড. বায়াতি।

13668949_1769805033265956_5288647912892038788_n

স্কুল অব ডেন্ট্রিস্ট্রি ঘুরে ফিরে দেখার পর রাষ্ট্রদূতকে নিয়ে যাওয়া হয় তেহরান হার্ট সেন্টার পরিদর্শনের জন্য। সেন্টারের পরিচালক ড. হাজি কাসেমের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক হয়। ওই বৈঠকে ড. কাসেম জানান, সরকারি তত্ত্বাবধানে পরিচালিত তাদের এই হাসপাতালটি ৫০০ শয্যা বিশিষ্ট। কার্ডিওভাসকুলার রোগ চিকিৎসার ক্ষেত্রে তেহরান হার্ট সেন্টার মধ্যপ্রাচ্যের সবচেয়ে উন্নত হাসপাতাল বলে উল্লেখ করেন তিনি। চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রে দু’দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার ব্যাপারেও আলোচনা হয়। রাষ্ট্রদূত মজিবুর রহমান ভূঁঞা বাংলাদেশি রোগীদের সেবা প্রদানসহ স্টুডেন্ট ভর্তি এবং স্কলারশিপ প্রদানে সহযোগিতার ব্যাপারেও আলোচনা করেন। বৈঠকে রাষ্ট্রদূত ইরান ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বলেন, এক সময় বাংলাদেশ থেকে ইরানে চিকিৎসক আসতেন,বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে ইরানের ব্যাপক উন্নতি হয়েছে। বৈঠকের পর পুরো হার্ট সেন্টারের সব ক’টি ইউনিট পরিদর্শন করেন এবং হাসপাতালের সুন্দর পরিপাটি পরিবেশ ও ব্যবস্থাপনার প্রশংসা করেন জনাব মুজিবুর রহমান ভুঁঞা।

পরিদর্শনকালে রাষ্ট্রদূতকে সার্বক্ষণিক সঙ্গ দেন মেডিকেল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কর্মকর্তা জনাব রাহিমি এবং সিকিউরিটি অফিসার আলী রাসুলজাদেহ।

ইরানের ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার দাবারের পর উপহার ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে পরিদর্শন কর্মসূচি শেষ হয়।

বাংলাদেশি রাষ্ট্রদূত তেহরান মেডিকেল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের উষ্ণ আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধির ব্যাপারে সার্বিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।

উল্লেখ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাবঙ্কিংয়ে তেহরান মেডিকেল ইউনিভার্সিটির অবস্থান ৩৬৪ আর এশিয়ার মধ্যে ৬৪.

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

2 thoughts on “তেহরান মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন বাংলাদেশি রাষ্ট্রদূত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।