মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
গুনী মানুষ

ডা ফজলে রাব্বী চৌধুরী:বাংলাদেশের তরুণ চিকিৎসাবিজ্ঞানীদের অনুপ্রেরণা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ আগস্ট ২০১৬, ৮:৪৫ · ২ মিনিটে পড়ুন
ডা ফজলে রাব্বী চৌধুরী:বাংলাদেশের তরুণ চিকিৎসাবিজ্ঞানীদের অনুপ্রেরণা
লেখার আকার

s200_fazle_rabbi.chowdhury

নবীন ক্লিনিক্যাল গবেষকদের ভিতর এক নম্বরে থাকবেন সিলেট মেডিকেল কলেজের মেডিসিনের কলসালটেন্ট ডা ফজলে রাব্বী চৌধুরী। বাংলাদেশের মত উন্নয়নশীল একটি দেশে স্বাস্থ্য ক্যাডারে সরকারী চাকরি করে এবং ক্লিনিক্যাল লাইনে থেকেও যে বিশ্বখ্যাত উদীয়মান গবেষক হওয়া যায় তার প্রমাণ এই চিকিৎসক। ফজলে রাব্বী ২০০৫ সালে খুলনা মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে ২০০৯ সালে তিনি কমনওয়েলথ বৃত্তি লাভ করেন এবং লিভারপুল স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন থেকে ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি এরপর এফসিপিএস ডিগ্রী অর্জন করেন মেডিসিনে।
ছাত্রাবস্থা থেকেই ফজলে রাব্বী চিকিৎসা গবেষণায় যুক্ত হন। এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্র থাকার সময়েই ব্রিটিশ মেডিকেল জার্নালে তাঁর প্রবন্ধ প্রকাশিত হয়। বিভিন্ন বিষক্রিয়ার ওপর তাঁর গবেষণা ইতিমধ্যেই দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। ২০০৮ সালের মাঝামাঝি সময়ে পটকা মাছের বিষক্রিয়ার ওপর তাঁর সাক্ষাৎকার আলজাজিরা টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়। এ পর্যন্ত তাঁর ৪২টি গবেষণা প্রবন্ধ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি ইতিমধ্যেই যুক্তরাজ্য, মালয়েশিয়া, ভিয়েতনাম, ভারতসহ বেশ কয়েকটি দেশে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন। সংক্রামক ব্যাধি ও বিভিন্ন রকম বিষক্রিয়ার ওপর তিনি বর্তমানে গবেষণা করছেন।

সিলেট অঞ্চলে বিভিন্ন সংক্রামক ব্যাধি যেমন—টাইফয়েড, কলেরা, নিউমোনিয়া, ডায়রিয়াজনিত রোগ ইত্যাদির ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যালোচনা করেছেন ডা ফজলে রাব্বী চৌধুরী। তাঁর এই গবেষণার স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন ‘ইয়ং ইনভেস্টিগেটর অ্যাওয়ার্ড ২০১৩’। ২০১৫ সালে আবার কমনওয়েলথ বৃত্তি পেয়ে অক্সফোর্ডে তিনি পিএইচডি করছেন ক্লিনিক্যাল মেডিসিনে।

এখানে ক্লিক করে পাবেন তাঁর গবেষণাপত্রগুলো

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে পুরস্কার পেলেন ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে অনন্য অবদান রাখায় ‘কোভিড হিরো’ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ বি এম আবদুল্লাহ। গত শুক্রবার রোটারি ইন্টারন্যাশনাল স্বাস্থ্যবিধি মেনে হোটেল শেরাটনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে রোটারি…

১২ সেপ্টেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর জন্মদিনে বিশেষ গুগল ডুডল

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুলাই ২০২১, রোজ রবিবার বাঙ্গালীর গর্ব মহীয়সী নারী উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর ১৬০ তম জন্মদিন আজ। তাঁর এই বিশেষ দিনে বিশ্ব টেক জায়ান্ট গুগল বিশেষ ডুডল তৈরির মাধ্যমে সম্মাননা জানিয়েছে তাঁকে। সংসার সুখের হয় রমণীর…

১৮ জুলাই ২০২১বিস্তারিত পড়ুন

এবার সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২২ মে, ২০২১ সমাজসেবা/ জনসেবায় জাতীয় পর্যায়ে অসাধারণ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। গত বৃহস্পতিবার (২০ মে) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে এ…

৫টি মন্তব্য

    1. আমি ঢাকা মেডিকেলের কার্ডিওলোজিস্ট ড. ফজলে রাব্বির কথা ভাবছিলাম। দুঃখিত 🙁

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।