মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
sticky

ফেনী মেডিকেল স্টুডেন্টস এন্ড ডক্টরস এসোসিয়েশন’র আত্মপ্রকাশ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৩ জুলাই ২০১৬, ১০:০৯ · ২ মিনিটে পড়ুন
ফেনী মেডিকেল স্টুডেন্টস এন্ড ডক্টরস এসোসিয়েশন’র আত্মপ্রকাশ
লেখার আকার

বিগত ৪ জুলাই ২০১৬ ইং , ২৮ রমযান ফেনীর অতিথি রেস্টুরেন্ট-এ প্রথম ইফতার আয়োজনের মধ্য দিয়ে ফেনী জেলার মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকদের নিয়ে সংগঠন হিসেবে যাত্রা শুরু করলো “ফেনী মেডিকেল স্টুডেন্টস এন্ড ডক্টরস এ্যাসোসিয়েশন (এফ এম এস ডি এ)” ।

দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এমবিবিএস ও বিডিএস-এ অধ্যয়নরত শিক্ষার্থী, শিক্ষানবিশ চিকিৎসক ও বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসক যাঁদের বাড়ি ফেনী জেলায় তাঁদের নিয়েই মূলত গঠিত ফেনীর এই অরাজনৈতিক সংগঠন ।

উক্ত ইফতার আয়োজনে হবু ও বর্তমান চিকিৎসক মিলে উপস্থিতি ছিলো একষট্টি জন।

Niyaj

ভবিষ্যতে আরও সেবামূলক কাজে নিজ জেলার সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানো, নিজ জেলার ডাক্তার, মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করা এবং গেট টুগেদারের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা, গরীব এবং অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা করা ও শীতবস্ত্র প্রদান … মূলত নিজ জেলার মানুষের প্রতি দ্বায়বদ্ধতার কথা মাথায় রেখে – বাংলাদেশের অন্যান্য বড় সংগঠন গুলোর সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়াই হলো এই সংগঠনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য।

সংগঠক হিসেবে আরও ভুমিকা পালন করেন ইবনে সিনা মেডিকেল কলেজ এর শিক্ষার্থী মারেফুল ইসলাম মাহী, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এর চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী মীর শওকত নেওয়াজ নিরব ও একই মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় পেশাগত পরীক্ষার্থী আবুল হাসেম রায়হান, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ইমাম হোসাইন মামুন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ বরিশাল এর ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম ফয়সাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এর বিডিএস চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী মো: নূরুল আফছার রাজু, বাংলাদেশ মেডিকেল কলেজের শিক্ষার্থী-এমবিবিএস দ্বিতীয় পেশাগত পরীক্ষার্থী কানিজ ফাতেমা নিশি , সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী নাবিলা নাজরীন ও ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষার্থী – এমবিবিএস দ্বিতীয় পেশাগত পরীক্ষার্থী মোহাম্মদ আরাফাত।

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রেসিডেন্ট শিক্ষার্থীদের ভাতা বৃদ্ধি পেল ও চালু হলো পরিবহণ সুবিধা বিএসএমএমইউ তে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়ে গেল আজ বেসরকারি রেসিডেন্টদের পারিতোষিক বৃদ্ধি ও পরিবহন চালু - এর উদ্বোধনি অনুষ্ঠান। আমাদের দেশের তুলনায় বিভিন্ন দেশে রেসিডেন্ট শিক্ষার্থীদের ভাতা অনেক বেশি। পূর্বে উচ্চশিক্ষা গ্রহণ কালে ভাতা প্রাপ্তি হবে বিষয়টা অভাবনীয় ছিল। ভাতা…

২২ নভেম্বর ২০১৭বিস্তারিত পড়ুন

মুক্তামনির হাতে চামড়া লাগানোর কাজ সমাপ্ত

পুরো হাতে চামড়া লাগলো মুক্তামনির মুক্তামনির পুরো হাতে চামড়া লাগানোর কাজ শেষ করেছেন চিকিৎসকরা। সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে মুক্তামনিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং দেড় ঘণ্টা পর তাকে বের করা হয়। বর্তমানে তাকে আইসিইউ বা ইনটেনসিভ কেয়ার ইউনিটে…

৭ নভেম্বর ২০১৭বিস্তারিত পড়ুন

৬১ তম সিএমসি ডেঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ- আমার গর্ব

২৬ মার্চ, ১৯৭১। স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে এসে পৌঁছেছে। চট্টগ্রাম মহানগরীর তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে তখন চাঞ্চল্য, দ্বিধা, উত্তেজনা। রাস্তায় রাস্তায় ব্যারিকেড, কেউ কেউ নিচ্ছেন সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি। তখন চট্টগ্রাম মেডিকেল কলেজে চলছে অন্য এক প্রস্তুতি। ইতিহাসে কল্পনা চলে না, তিনটি…

২১ সেপ্টেম্বর ২০১৭বিস্তারিত পড়ুন

১টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।