মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিরাপদ কর্ম স্থল চাই

তিন মাস যাবৎ বেতন পাচ্ছেন না মুগদা মেডিকেলের ৩৫ জন চিকিৎসক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৭ জুন ২০২০, ৯:০৪ · ২ মিনিটে পড়ুন
তিন মাস যাবৎ বেতন পাচ্ছেন না মুগদা মেডিকেলের ৩৫ জন চিকিৎসক
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৭ জুন, ২০২০, শনিবার

মুগদা মেডিকেল কলেজে ৩৫ জন চিকিৎসক প্রভাষক পদে কর্মরত আছেন সম্পূর্ণ বিনা বেতনে। কেউ গত তিন মাস ধরে, কেউ বা গত পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না।

প্রভাষক পদে থাকায় এই চিকিৎসকদের কাছে কলেজের বেতনই আয়ের একমাত্র উৎস। কোভিড-১৯ মহামারীর এই কঠিন সময়ে তাদের হাসপাতালে কাজ করতে হচ্ছে এবং একই সাথে নিজেদের সংসার চালাতে হচ্ছে। কিন্তু দীর্ঘদিন ধরে বিনা বেতনে থাকায় তাদের ও তাদের পরিবারের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ।

মুগদা মেডিকেল কলেজে কর্মরত একজন চিকিৎসক মন্তব্য করেন, “এভাবে চলতে থাকলে আমাদের মাস্ক ছাড়া ডিউটি করতে হবে। N95 মাস্ক এর দামই ১১০০ টাকা। বেতন ছাড়া কাজ করা খুব খুব কষ্টের।” তিনি আরো জানান, “এর আগেও একাধিকবার বেতন নিয়ে ঝামেলা হয়েছে চাকরির ১০ বছরে। তখন কিছু বলি নাই। কিন্তু এইবার আর পারছি না। কারন আমার সাথে আমার ছোট ভাই বোনও আছে।”

তিনি জানান, মুগদা মেডিকেল কলেজের প্রভাষক পদসহ প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল পর্যন্ত সব পোস্ট নতুন তৈরি করা হয়েছে গত মার্চ মাসে। এর আগে সবার এটাচমেন্ট পোস্টিং থাকতো। নতুন ভাবে সৃষ্ট ৯৮টি পোস্টে ৩৫ জন লেকচারার এর পদায়ন হয়েছে। তাদের সবার বেতন বন্ধ এবং কবে বেতন হবে কেউ জানেন না।

প্রাপ্য বেতন ও মর্যাদা পাওয়ার ব্যবস্থার সাহায্য চেয়েছেন তিনি চিকিৎসক সমাজের কাছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

অবহেলায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের অবহেলায় মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানায়, ভুল বা বিলম্বিত চিকিৎসার অভিযোগ তদন্তে কমিটি গঠন, দ্রুত প্রতিবেদন প্রদান ও…

২৬ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে হামল

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ গত ১৮ নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অভিজিত হাওলাদারের ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের হামলা করেছে শিক্ষার্থীরা। এসময় তারা প্রধান ফটক, নামফলক ও অভ্যন্তরে ভাঙচুর করে। আজ…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

নীলফামারিতে ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা ; প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি

বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ নীলফামারির ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর স্বজন কর্তৃক মহিলা ইন্টার্ন চিকিৎসকের উপর ন্যাক্কারজনক হামলা ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের ঘটনা ঘটেছে। গতকাল (১৯ নভেম্বর) বিকেল ১৬৩০ ঘটিকায় এ ঘটনা ঘটে। জানা যায়, গতকাল বিকেল সাড়ে চারটার…

২০ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।