মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিরাপদ কর্ম স্থল চাই

ডা. রাকিব হত্যার বিচার ও চিকিৎসকদের নিরাপদ কর্মস্থলের দাবিতে ‘যুবশক্তি পরিবার’ এর মানববন্ধন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৩ জুন ২০২০, ৬:০৪ · ১ মিনিটে পড়ুন
ডা. রাকিব হত্যার বিচার ও চিকিৎসকদের নিরাপদ কর্মস্থলের দাবিতে ‘যুবশক্তি পরিবার’ এর মানববন্ধন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ জুন ২০২০, মঙ্গলবার

গল্লামারী রাইসা ক্লিনিকের মালিক, খুলনা বিএমএ এর আজীবন সদস্য ও বাগেরহাট ম্যাটসের অধ্যক্ষ ডা. আব্দুর রাকিব খাঁনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী শিবগঞ্জ উপজেলার তারাপুর-সাহাপাড়া এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন যুবশক্তি (কোভিড-১৯) পরিবার।

গত সোমবার (২২ জুন) বেলা ১১.৩০ মিনিটে সাহাপাড়া বাজার সংলগ্ন স্থানে মানববন্ধনে অংশ নেয় সংগঠনটির সদস্যরা। এ সময় তারা ডা. আব্দুর রাকিবের হত্যাকারীদের দ্রুত বিচার চেয়ে ও চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল সৃষ্টির ব্যপারে জোর দাবি জানায়।

প্রান্তিক পর্যায়ের এই সংগঠনটির যৌক্তিক দাবির সাথে একাত্মতা প্রকাশে সেসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ও বিডিএফের জেলা প্রতিনিধি ডা. ফাহাদ আকিদ রেহমান এবং ডা. আব্দুল হামিদ রক্তিম।

সংগঠনটির একজন সদস্য শামীম রেজা বলেন,

“চিকিৎসকরা আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে। জীবনের ঝুঁকি নিয়ে তারা দেশের দুঃসময়েও স্বাস্থ্য সেক্টরের হাল ধরে আছে। অতএব তাদের সাথে এমন অপ্রীতিকর আচরণ খুবই নিন্দনীয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। চিকিৎসকদের নিরাপত্তা এবং তাদের সকল যৌক্তিক অধিকার আদায়ে আমরা সবসময় পাশে আছি।”

উল্লেখ্য, চলমান করোনা পরিস্থিতিতে সচেতনতামূলক নানাবিধ কর্মকান্ডে অংশগ্রহণ ও স্থানীয় দুস্থদের আর্থিক সহায়তায় কাজ করে যাচ্ছে সংগঠনটি।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

অবহেলায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের অবহেলায় মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানায়, ভুল বা বিলম্বিত চিকিৎসার অভিযোগ তদন্তে কমিটি গঠন, দ্রুত প্রতিবেদন প্রদান ও…

২৬ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে হামল

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ গত ১৮ নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অভিজিত হাওলাদারের ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের হামলা করেছে শিক্ষার্থীরা। এসময় তারা প্রধান ফটক, নামফলক ও অভ্যন্তরে ভাঙচুর করে। আজ…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

নীলফামারিতে ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা ; প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি

বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ নীলফামারির ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর স্বজন কর্তৃক মহিলা ইন্টার্ন চিকিৎসকের উপর ন্যাক্কারজনক হামলা ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের ঘটনা ঘটেছে। গতকাল (১৯ নভেম্বর) বিকেল ১৬৩০ ঘটিকায় এ ঘটনা ঘটে। জানা যায়, গতকাল বিকেল সাড়ে চারটার…

২০ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।