মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

তাৎক্ষণিকভাবে মাইগ্রেন সারাতে FDA অনুমোদিত নতুন প্রতিষেধক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১২ জানুয়ারি ২০২০, ১১:৩৪ · ১ মিনিটে পড়ুন
তাৎক্ষণিকভাবে মাইগ্রেন সারাতে FDA অনুমোদিত নতুন প্রতিষেধক
লেখার আকার

মাইগ্রেন অতি সুপরিচিত এক ধরনের রোগ যেখানে ভুক্তভোগী প্রচন্ড পরিমাণে মাথা ব্যথার শিকার হয়ে থাকেন।  এই ব্যথা সাধারণত মাথার যে কোনো এক পাশে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত স্থায়ী হয়ে থাকে যা কিনা রোগীর দৈনন্দিন কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করে। মাইগ্রেনের চিকিৎসা হিসেবে বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ ব্যথানাশক ওষুধ সমূহ তাৎক্ষণিকভাবে মাইগ্রেন সারাতে ব্যর্থ হয় ।তাৎক্ষণিকভাবে মাইগ্রেন সারাতে তাই FDA অনুমোদন পেল নতুন প্রতিষেধক ‌।

২০১৯ সালের ডিসেম্বরে একটি ঘোষণায় যুক্তরাষ্ট্রের  “এফ ডি এ” (ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন) সংস্থাটি ubrogepant ( ব্র্যান্ড Ubrelvy) কে মাইগ্রেনের তাৎক্ষণিক প্রতিষেধক হিসেবে অনুমোদন দেয়। সংস্থাটি আরো জানায়, Ubrelvy প্রথম ওরাল ক্যালসিটোনিন জিন রিলেটেড পেপটাইড রিসিপটর এন্টাগনিস্ট যা কিনা তাৎক্ষণিকভাবে মাইগ্রেনের সমস্যা রোধে অনুমোদন পেল।

তবে অন্যান্য বেশিরভাগ ওষুধের মতই পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে এ ওষুধ সেবনে সামান্য বমি বমি ভাব দেখা দিতে পারে বলে জানা যায় এবং যে সব রোগী কোনো কারণে কিটোকোনাজল, আইট্রাকোনাজল অথবা ইরাইথ্রোমাইসিন সেবন করে থাকেন তাদের ক্ষেত্রে এ ওষুধের প্রয়োগ নিষিদ্ধ বলেও জানানো হয়। ধারণা করা হচ্ছে , ২০২০ এর প্রারম্ভেই ৫০মিলিগ্রাম ও ১০০মিলিগ্রাম হিসেবে উক্ত প্রতিষেধক বাজারজাত করা হবে।

তথ্য সূত্র: https://www.empr.com/home/news/ubrelvy-approved-for-acute-treatment-of-migraine/

চিফ রিপোর্টার / হৃদিতা রোশনী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।