মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

মেডিকেল শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তি বিষয়ে

জামিল সিদ্দিকীপ্রকাশ: ১২ জানুয়ারি ২০২০, ৮:৩১ · ২ মিনিটে পড়ুন
মেডিকেল শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তি বিষয়ে
লেখার আকার

মেডিকেল শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তি বিষয়ে

সম্প্রতি ফেসবুকে কাশ্মীর হতে আগত বাংলাদেশী শিক্ষার্থীরা ভিসা পাচ্ছে না শিরোনামে একটি সংবাদ প্রচারিত হয়েছে। এ বিষয়ে Ministry of Foreign Affairs একটি প্রেস রিলিজ দিয়েছে।

” পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বাংলাদেশ সরকার বাংলাদেশে আগমনেচ্ছু বিদেশী শিক্ষার্থীদের ব্যাপারে সবসময় অত্যন্ত যত্নবান। ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে সমস্ত আগ্রহী শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে বাংলাদেশের প্রখ্যাত সরকারী ও বেসরকারী চিকিৎসা মহাবিদ্যালয় সমূহে অধ্যয়নের জন্য এসে থাকেন তাদের ভর্তি, ভিসা সহজিকরণ এবং নিরাপত্তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার কলাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সাথে সর্বদা সর্বোত প্রকারে সহযোগিতা প্রদান করে চলছে। ২০১৯-২০ সালের ভর্তি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। সকল দেশ হতে প্রাপ্ত সমস্ত আবেদনপত্র বর্তমানে যাচাই বাছাই ও মার্কস সমতাকরণসহ অন্যান্য কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি /প্রতিষ্ঠান মেডিকেল শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তি বিষয়ে সম্পূর্ণ বানোয়াট, অবিবেচনাপ্রসূত এবং দূরভিসন্ধিমূলক প্রচারণা বিভিন্ন ওয়েব পোর্টালে প্রচার করছে। এধরণের অপপ্রচারে বিভ্রান্ত না হবার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে | উল্লেখ্য যে যাচাই বাছাই সাপেক্ষে আগামী ৩১ জানুয়ারি 2020  তারিখ নাগাদ বিদেশী শিক্ষার্থীদের মেডিকেল ভর্তির প্রক্রিয়া শেষ হবার সম্ভাবনা রয়েছে | উল্লেখ্য যে, ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবার পরই কেবল ভিসা প্রক্রিয়া শুরু করা হয়ে থাকে ।”

তথ্যসূত্রঃ https://mofa.gov.bd/site/press_release/f40568e7-4477-4d1a-9d7b-8899d47ba81d

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।