মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬৩ অগ্রহায়ণ ১৪৩৩ · ৬ জমাদিউস সানি ১৪৪৮
বিশেষ কলাম

তলব-খেলা বন্ধ করেন | ডা. রোমেন রায়হান

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ জুন ২০২০, ১১:২২ · ১ মিনিটে পড়ুন
তলব-খেলা বন্ধ করেন | ডা. রোমেন রায়হান
লেখার আকার

বুধবার, ২৪ জুন ২০২০

ডা. রোমেন রায়হান
সহযোগী অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

মুগ্ধ হয়ে মুগদাপানে ফেরাই যখন চোখ,
সামনে আসে ভারসাম্যের ঘাটতি থাকা লোক!
চৌকিদারের ডিউটি দিয়া রাখে চিকিৎসক!
পাতলা কাগজ দিয়া দিয়া মিটায় মনের শখ!

আবুল হাশেম শেখ!
নাট-বল্টু ঠিক আছে তো? জলদি করেন চেক।
অ.দা হয়ে গদা হাতে খুব যে মারেন ফাল!
ভাবছেন এটা ব্রিটিশ আমল? আঠারো ‘শ সাল!
জমিদারি দেখলে মাথা লজ্জাতে হয় হেট,
জানলাগুলো বন্ধ রেখে খোলেন সদর গেট?
রোগী পালায়, কী কারণে, রাখেন না তার খোঁজ,
ভালো কথা, বাড়ল নাকি পাগলা পানির ডোজ?
কান পাতলেই হম্বিতম্বি, ঘেউ ঘেউ ফোঁসফোঁস,
বলির পাঁঠা খুঁজে খুঁজে ঢাকেন নিজের দোষ?

কী বললেন! সলিড মাথা ঘুরতেছে বনবন?
বুদ্ধিমানে ঘোরের ভেতর থাকে কতক্ষণ?
খুব দেখালেন কানেকশন আর চেয়ারের উত্তাপ?
থামেন, থামেন! এমন করে দিয়েন না আর লাফ!
হাসুন, খেলুন, বাঁচুন, আগে চাপুন কড়া ব্রেক।
তলব-খেলা বন্ধ করেন আবুল হাশেম শেখ!

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ডায়াবেটিসে আগাম পদক্ষেপ: সুস্থ ভবিষ্যতের চাবিকাঠি

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ | প্রতিপাদ্য: Early Action on Diabetes (ডায়াবেটিসে আগাম পদক্ষেপ) প্রতিবছর ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী—‘Early Action on Diabetes’। অর্থাৎ ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা শুরু…

১৪ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

‘মুসাফিরখানা’- এক ব্যতিক্রমী মহৎ উদ্যোগ

প্ল্যাটফর্ম নিউজ, ০১ জুলাই, ২০২২, শুক্রবার 'মুসাফিরখানা' এমন একটি দাতব্য সংস্থা যেখানে ঢাকার বাইরে থেকে চিকিৎসাসেবা নিতে আগত মানুষজন বিনামূল্যে থাকা ও খাওয়ার সুবিধা পেয়ে থাকেন। এই মহৎ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানতে আমরা কথা বলেছি এর তত্ত্বাবধায়ক হাফেজ মাওলানা আহমাদ…

১ জুলাই ২০২২বিস্তারিত পড়ুন

রাতে নারী চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করায় পাঁচ বখাটের কারাদণ্ড

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ জুন, ২০২২, সোমবার কিশোরগঞ্জের মিঠামইনে নারী চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করায় ৫ তরুণকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন গত ১১ জুন, ২০২২, শনিবার রাতে…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।