মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

ঢামেকে আবারও ভুয়া চিকিৎসক আটক

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১১:১৯ · ২ মিনিটে পড়ুন
ঢামেকে আবারও ভুয়া চিকিৎসক আটক
লেখার আকার

বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের তৃতীয় তলা থেকে ডালিয়া আক্তার (৩২) নামে এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেছে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা। এ সময় ওই নারী চিকিৎসকদের সাদা অ্যাপ্রোন পরা ছিলেন এবং তাঁর গলায় স্টেথোস্কোপ ঝুলানো ছিল।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে ওই ভুয়া নারী চিকিৎসককে আটক করা হয়। হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকাল সকালের দিকে চিকিৎসকের অ্যাপ্রোন পরে ও গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে বার্ন ইউনিটের তৃতীয় তলায় ঘোরাফেরা করছিল ওই নারী। এ সময় অন্যান্য চিকিৎসকেরা তাকে দেখে সন্দেহ করেন এবং তার কাছে জানতে চান ঢাকা মেডিকেলের চিকিৎসক কিনা। কিন্তু এ বিষয়ে ওই নারী কোনো সদুত্তর দিতে না পারলে বিষয়টি টহলরত আনসার সদস্যদের জানানো হয়। পরে আনসার সদস্যরা ওই নারীকে ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পে নিয়ে আসে। পরে ওই নারীকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।

এ বিষয়ে ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমে বলেন, ‘ইতিমধ্যেই আমরা বিষয়টি শাহবাগ থানার পুলিশকে জানিয়েছি। শাহবাগ থানা থেকে পুলিশের একটি টিম এসে ওই নারীকে নিয়ে গেছে। এ বিষয়ে তারাই পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করবেন।’

উল্লেখ্য, এর আগে গত বছর স্বর্না আক্তার ও মুনিয়া রোজা নামে দুই ভুয়া নারী চিকিৎসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।