মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১ নভেম্বর ২০২৬১৭ কার্তিক ১৪৩৩ · ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

ঢামেককে ডায়ালাইসিস মেশিন উপহার দিলেন শহীদ ডা. মিলনের মা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২ ডিসেম্বর ২০২০, ৭:৫১ · ২ মিনিটে পড়ুন
ঢামেককে ডায়ালাইসিস মেশিন উপহার দিলেন শহীদ ডা. মিলনের মা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২ ডিসেম্বর ২০২০, বুধবার 

নব্বইয়ের গণঅভ্যুত্থানে শহীদ চিকিৎসক শামসুল আলম খান মিলনের মা সেলিনা আক্তার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালকে দুটি ডায়ালাইসিস মেশিন উপহার দিয়েছেন। গরিব এবং দুস্থ রোগীদের সাহায্যার্থে এ মেশিন দেয়া হয়েছে।

ছবি: সংগ্রহীত

ডা. মিলনের নামে গঠিত ‘শহীদ ডা. শামসুল আলম খান মিলন মানব কল্যাণ পরিষদ’ এর পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) এবং নেফ্রোলজি ডায়ালাইসিস ইউনিটে এই দুটি ডায়ালাইসিস মেশিন দেওয়া হয়েছে।

প্রতিবছর ২৭ নভেম্বর শহীদ ডা. মিলন দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে স্বৈরশাসকের সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ডা. শামসুল আলম খান মিলন। গত সোমবার, ৩০ নভেম্বর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

তাঁর শাহাদাত বরণের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতির সঞ্চার হয়। পরবর্তীতে ছাত্র–জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসনের অবসান হয়। ডা. মিলনের শাহাদাতের পর তাঁর মা সেলিনা আক্তার গঠন করেন ‘শহীদ ডা. শামসুল আলম খান মিলন মানব কল্যাণ পরিষদ’।

গত রবিবার, ২৯ নভেম্বর ডায়ালাইসিস মেশিন হস্তান্তরের  চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে সেলিনা আক্তার ছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক, সোনার বাংলা ফাউন্ডেশনের দেশীয় পরিচালক মো. ওয়াহিদ হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আগামী পাঁচ বছর সোনার বাংলা ফাউন্ডেশন মেশিন দুটির তত্ত্বাবধানে নিয়োজিত থাকবে। শীঘ্রই মেশিন দুটি চালু হওয়ার কথা রয়েছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।