মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ঢামেক শিক্ষার্থী রাজকুমার শীলের পাশে চিকিৎসকসমাজ

২১ ফেব্রুয়ারি, ২০২০
গুরুতর মানসিক অসুস্থতায় (সিজোফ্রেনিয়া) আক্রান্ত ঢাকা মেডিকেল কলেজের কে-৪০ ব্যাচের শিক্ষার্থী রাজকুমার শীল ও তার ভাই আনন্দ কুমার শীলকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালের মেডিসিন বিভাগে তাদের ভর্তি করা হয়।

ঢাকা কলেজ থেকে পাশ করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়া কে-৪০ ব্যাচের এই মেধাবী শিক্ষার্থী দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষার পর সিজোফ্রেনিয়ায় (মানসিক অসুস্থতা) আক্রান্ত হয়ে বাড়ি থেকে নিরুদ্দেশ ছিলেন ১৪/১৫ বছর। সেসময় একটি কারখানা তে কাজ করতেন তিনি। রাজকুমার শীলের এক ভাই ও এই একই রোগে আক্রান্ত।

সিজোফ্রেনিয়া একটি জটিল মানসিক রোগ যার ফলে রোগী বাস্তবতা বোধ হারিয়ে ফেলেন

সম্প্রতি দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাজকুমার শীলের মা তাদের দুই ভাই কে চিকিৎসার জন্য নিয়ে আসলে এই বিষয় টি নিয়ে চিকিৎসক সমাজে আলোড়ন সৃষ্টি হয়। তাদের চিকিৎসার জন্য এগিয়ে আসেন তার ব্যাচমেটসহ, সমসাময়িক অনেক চিকিৎসক। পুরো বিষয়টির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা মেডিকেল কলেজের কে-৪০ ব্যাচের অধ্যাপক ডা. টাবলু আব্দুল হানিফ।

বর্তমানে তারা কে-৪৫ ব্যাচের শিক্ষার্থী মেডিসিনের সহযোগী অধ্যাপক ডা. জাকিরের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তাদের চিকিৎসায় কে-৫৩ ব্যাচের শিক্ষার্থী সাইকিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জলধি, কে-৪৬ ব্যাচের শিক্ষার্থী মেডিসিন বিভাগের ডা. নূর মোহাম্মদ, কে-৫১ ব্যাচের শিক্ষার্থী নেফ্রোলজি বিভাগের ডা. মেজবাহউদ্দিন নোমানসহ কয়েকজন চিকিৎসকের সমন্বয়ে বোর্ড গঠিত হয়েছে। কে-৪০ ব্যাচের শিক্ষার্থী রংপুর মেডিকেল কলেজের ডা. নাহিদ রেজাও উপস্থিত ছিলেন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আলী হোসেন শাহ শুরু থেকেই তাদের চিকিৎসার জন্য সার্বক্ষণিক সহযোগিতা করছেন। তিনি জানান, বিরামপুর থেকে কয়েকটি পরীক্ষা-নীরিক্ষা করানো হয়েছে। সেখানে কোনো সমস্যা পাওয়া যায়নি।

এছাড়াও তাঁদের চিকিৎসায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মেহেদি, কে-৫৬ ব্যাচের শিক্ষার্থী দিনাজপুর মেডিকেল কলেজের ডা. সোহাগ,প্লাটফর্মের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. ফয়সাল, জনাব হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সচিবসহ অনেকেই তাদের চিকিৎসার ব্যাপারে সবরকম সহযোগিতা করছেন। রাজকুমার শীলের ব্যাচমেট কে-৪০ ব্যাচের শিক্ষার্থীরা তার জন্য দীর্ঘমেয়াদী বাস্তবসম্মত পুনর্বাসনের ব্যাপারে কাজ করছেন।

ছবিতে বন্ধুদের সাথে রাজকুমার শীল

রাজকুমার শীলের মা পার্বতী রাণী শীল জানান, রাজ কুমারের সিটিস্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট দিলে বোঝা যাবে তার সমস্যা কোন পর্যায়ে আছে। চিকিৎসকদের আচরণে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, হাসপাতাল থেকে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে। চিকিৎসকরা হাসপাতালে তাদেরকে আগামী চার-পাঁচ দিন থাকতে বলেছেন বলেও জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।