মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা ছাত্র কল্যাণ সমিতির মেডিকেল ক্যাম্প ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচী

‘ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচী ‘

জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ ই আগস্ট (বৃহস্পতিবার) বিনোদপুর উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ প্রাঙ্গনে আয়োজিত হল ফ্রি মেডিকেল ক্যাম্প ও ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচী। সকাল ৮ টা থেকে বৈরী পরিবেশ উপেক্ষা করে এ ক্যাম্পেইনিং আয়োজনের নেপথ্যে ছিল ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা ছাত্র কল্যাণ সমিতি।প্রোগামের শুরুতে ডেঙ্গুর প্রভাব, প্রতিকার ও সচেতনতার ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন – শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ রেজাউল করিম ও ডাঃ মাহফুজ রায়হান এবং পরবর্তীতে ডেঙ্গু সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করেন সংগঠনের সদস্যবৃন্দ।

দিনব্যাপী চলমান এ কার্যক্রমে মেডিসিন, নাক-কান-গলা, দন্ত ও শিশু বিশেষজ্ঞগণ প্রায় সহস্রাধিক গরীব ও দুঃস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র ও পরামর্শ প্রদান করেন।

বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি কর্মসূচির অন্তভূক্তিতে ছিল ফ্রি ব্লাড গ্রুপিং, ব্লাড সুগার টেস্ট, ব্লাডপ্রেশার চেকআপ ও বিএমআই মেজারমেন্ট প্রভৃতি।

কর্মসূচী ফলপ্রসু করতে শুরু থেকে শেষ অব্দি সর্বদা উপস্থিত থেকেছেন-

ডাঃ মাহফুজ রায়হান
শিশু বিভাগ, আধুনিক সদর হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ

ডাঃ মোঃ রেজাউল করিম
শিশু বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ

ডাঃ মোঃ আমিনুল ইসলাম
ঢাকা শিশু হাসপাতাল

ডাঃ মাহবুব আলম
নাক-কান-গলা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ

ডাঃ মোঃ হাসান ইমাম
বক্ষব্যধি হাসপাতাল, ঢাকা

ডাঃ শাখাওয়াত হোসেন
রাজশাহী মেডিকেল কলেজ

ডাঃ আলমগীর হোসেন
(দন্ত চিকিৎসক)

ডাঃ আতিকুল ইসলাম ডলার

ডাঃ মোঃ সেলিম রেজা
ইন্টার্ণ চিকিৎসক, রাজশাহী মেডিকেল কলেজ

মোঃ নাফিউল ইসলাম
ইব্রাহিম মেডিকেল কলেজ(বারডেম)

মোঃ আব্দুল্লাহ আল মারুফ
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, উত্তরা

মোঃ আমিরুল ইসলাম
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ

এছাড়া সার্বিক তত্বাবধান ও সেচ্ছাসেবী হিসেবে বিশেষ ভূমিকা পালন করেছে উক্ত সংগঠনের সভাপতি, মোঃ শামীম রেজা ও সাধারন সম্পাদক, মোঃ মোজাম্মেল হক এবং ইকবাল, নবীন, সানজিদ, আসিফ, আমরিন, শারমিন, মমীন, ড্যানি, মেহেদি, মাহমুদুল সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। এবং সার্বক্ষণিক খোঁজ খবর রেখেছেন মোঃ তোহিদুল ইসলাম (অতিরিক্ত পুলিশ সুপার, সিটিটিসি, ডিএমপি)।

ছবিঃ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।