শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল এশিয়ান মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন-বাংলাদেশ (AMSA-BD) আয়োজিত দুই দিন ব্যাপী আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী

গত ২ ও ৩ মার্চ ঢাকার দৃক গ্যালারিতে অঅনুষ্ঠিত হয়ে গেল এশিয়ান মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন- বাংলাদেশ (আমসা-বিডি) আয়োজিত আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী।
এটি প্রদর্শনীটি ছিল মূলত মেডিকেলের ছাত্র-ছাত্রী ও চিকিৎসকগন আয়োজিত বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী। গত ২ তারিখ বুধবার, বিকাল ৩টায় দৃক গ্যালারীতে এই কারনিভালের শুভ উদ্বোধন হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ এম, এ আজিজ, জয়েন্ট সেক্রেটারি (বিএমএ), মহাসচিব (স্বাধীনতা চিকিৎসক পরিষদ), প্রফেসর ডাঃ শাহ আবদুল লতিফ (মেম্বার, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন), প্রফেসর ডাঃ নুজহাত চৌধুরী (সহযোগী অধ্যাপক, চক্ষু বিভাগ, বিএসএমএমইউ), অধ্যাপক ডাঃ পারভিন শাহিদা আক্তার (বিভাগীয় প্রধান, মেডিকেল অনকোলজী, বাংলাদেশ ক্যান্সার ইন্সটিটিউট), ডাঃ আব্দুর নূর তুষার (বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব)।
বিকাল ৩টায় উদ্বোধনের পর পরেই শতশত মানুষের ভীড়ে ভরে যায় দৃক গ্যালারী। ২ এবং ৩ তারিখ প্রতিদিন বিকাল ৩টা থেকে ৮টা পর্যন্ত প্রদর্শনী চলে ধানমন্ডির দৃক গ্যালারীতে। এ অনুষ্ঠানের আয়োজক আমসা বাংলাদেশ, মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের জন্য একটি অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক প্রতিষ্ঠান। আমসা বাংলাদেশ আমসা ইন্টারন্যাশনালের একটি চ্যাপ্টার।
আমসা এশিয়া ও এশিয়া প্যাসিফিকের মধ্যে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের জন্য একটি বড় যোগাযোগের মাধ্যম। আমসা প্রতিষ্ঠিত হয়েছিল, ১৯৮৫ সালে ফিলিপাইনের ম্যানিলা শহরে মাত্র ৯টি অধ্যায় নিয়ে, তাদের যাত্রা শুরু হয় এবং এরা হল: অস্ট্রেলিয়া, হংকং, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইন। এছাড়া পাপুয়া নিউ গিনি, নেপাল ও কম্বোডিয়া ছিল তাদের সহকারি সদস্য। বাংলাদেশ ও পাকিস্তান ২০০৫ সালে আমসার সদস্য হয় এবং ২০০৬ সালে তারা পূর্ণ প্রতিষ্ঠা পায়। এরপরে বাংলাদেশ ২০১৫ সালে পুনরায় তাদের সদস্যপদ ফিরে পায়।
received_10209127136562568
এই চিত্র প্রদর্শনীর মাধ্যমে আমসা ২টি বিষয়কে সকলের সামনে ফুটিয়ে তোলার প্রয়াস করেছে। এই দুইটি বিষয়ের একটি হল, ‘রিপ্রেজেন্ট ইউর কান্ট্রি’ (Represent Your Country) এবং অন্যটি হল ‘নো ইয়োর ফিজিসিয়ান’ (Know Your Physician)। আমসা টিম এই অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করে ২০১৫ সালের নভেম্বর থেকে। ই-মেইলের মাধ্যমে চিত্রপ্রদর্শনীতে অংশগ্রহনকারীদের ছবি আহবান করা হয়। বাংলাদেশের সকল মেডিকেল শিক্ষার্থী ছাড়াও অন্যান্য শিক্ষার্থীদের কাছ থেকেও ব্যাপক সাড়া পাওয়া যায়। এই চিত্রপ্রদর্শনীর সব থেকে উল্লেখযোগ্য দিক হল, সকল শ্রেণীর পেশাজীবী মানুষ ও শিক্ষার্থীরা তাদের ছবি প্রদর্শনীর জন্য জমা দিতে পেরেছে। বাংলাদেশসহ এশিয়ার সকল দেশ থেকে প্রায় ৭০০ ছবি আমসা বাংলাদেশের কাছে জমা পড়ে এবং আমসা এর মাঝে ১০৭টি ছবি চিত্রপ্রদর্শনীর জন্য বাছাই করে। প্রদর্শনীর দ্বিতীয় ও শেষ দিন বৃহস্পতিবার সন্ধ্যায় দুটি গ্রুপ থেকে মোট ৬ জন বিজয়ী ঘোষণা করা হয় এবং তাদের হাতে পুরষ্কার ও ক্রেস্ট তুলে দেন আয়োজকেরা। এবং পরবর্তীতে একটি নিদিষ্ট দিনে নির্বাচিত প্রতিযোগীদেরকে সন্মানিত অতিথি ও নির্বাচকবৃন্দের মাধ্যমে সন্মানিত করা হবে। এই প্রদর্শনীর মাধ্যমে আমসা দেশের সাধারন মানুষদের সাথে ডাক্তারদের যে দূরত্ব সৃষ্টি হয়েছে, তা লাঘব করার চেষ্টা করেছে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।