সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড ইউনিটের পাশাপাশি মেডিসিন একাডেমিক ইউনিট চালু

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ অক্টোবর, ২০২০, শনিবার

ডা: শাশ্বত চন্দন,
ইন্টার্ন চিকিৎসক,
ঢাকা মেডিকেল কলেজ,
সেশন: ২০১৪-১৫

সরকারের নির্দেশনা অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল বর্তমানে কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে প্রায় ৭০০ রোগীকে চিকিৎসা দিয়ে যাচ্ছে। যার ফলে ঢাকা মেডিকেলের এর ক্লিনিক্যাল ট্রেনিং কার্যক্রমে কিছুটা স্থবিরতা নেমে আসে। তাই সময়ের সাথে ও অন্যান্য মেডিকেলের সাথে তাল মিলিয়ে ডিরেক্টর স্যার, প্রিন্সিপাল স্যার ও মেডিসিনের প্রফেসর স্যার দের উদ্যোগে জুনিয়র ডাক্তারদের ট্রেনিং এর জন্য করা হয়েছে নতুন মেডিসিন একাডেমিক ইউনিট ।

ইন্টার্ন চিকিৎসকদের ট্রেনিং এর জন্য পুরাতন বিল্ডিং এ ১৬৫ শয্যা বিশিষ্ট একটি মেডিসিন একাডেমিক ইউনিট করা হয়েছে এবং এর সফলতার উপর নির্ভর করে পরবর্তীতে এফ.সি.পি.এস এবং রেসিডেন্সি এর শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে তাদের ট্রেনিং এর চিন্তা ভাবনা করা হচ্ছে।

■ এই ওয়ার্ড এর রোগীদের রেসিডেন্সি চিকিৎসক এর মাধ্যমে ভর্তি করা হবে-

১. শনি থেকে বৃহস্পতিবার রোগী ভর্তি করা হবে। শুক্রবার ভর্তি বন্ধ থাকবে।

২. শুধুমাত্র সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত রোগী ভর্তি নেওয়া হবে।

৩. প্রফেসর স্যারদের নিয়মিত রাউন্ড এর লক্ষ্যে এই ওয়ার্ডে শুধুমাত্র নন- কোভিড রোগীদের ভর্তি করা হবে।

■ রোগী কোন জায়গা থেকে ঢাকা মেডিকেল এ আসলে অবশ্যই দুইটা পরীক্ষা করে আসতে হবে:

১. Rt-PCR or Gene Xpert for Covid-19
২. Chest X-Ray

● রোগীর যদি যেকোন একটা যদি পরীক্ষার রেজাল্ট পজিটিভ হয়, তাহলে রোগীকে করোনা ঢামেকহা-২ ইউনিট এ ভর্তি করা হবে।

● আর পরীক্ষা দুইটির রেজাল্ট যদি নেগেটিভ হয়, তাহলে রোগীকে মেডিসিন একাডেমিক ইউনিট এ ভর্তি করা হবে।

●কোভিড আইসোলেশন ইউনিটে যেসব রোগী থাকবে, তারা নন- কোভিড হয়ে গেলে তাদেরকেও তখন মেডিসিন একাডেমিক ইউনিট এ পাঠানো হবে।

এছাড়াও সম্মানিত ডিরেক্টর স্যার এর উদ্যোগে ঢাকা মেডিকেল এ ২টি Gene Xpert Machine চালু করা হয়েছে এবং এর মাধ্যমে ৩০ মিনিট থেকে ১ ঘন্টার মধ্যে কোভিড টেস্টের রিপোর্ট পাওয়া সম্ভব।

মেডিসিন একাডেমিক ইউনিট চালু হওয়ায় এখন থেকে RT-PCR আর Gene Xpert নেগেটিভ হলেই করোনা শুরুর আগে যেভাবে আউটডোরে রোগী ভর্তি নেওয়া হতো এখনও সেভাবে নেওয়া হবে। তবে একাডেমিক ইউনিটের বেড সংখ্যা সীমিত থাকায় সীমিত সংখ্যার বাইরে রোগী ভর্তি নেয়া হবে না।

 

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।