মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ · ১১ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

ডিগ্রি ছাড়াও অনলাইন কোর্স বা জার্নালের ক্রেডিটের ভিত্তিতে চিকিৎসকদের পদোন্নতির প্রস্তাব

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৫ মে ২০২৫, ৩:৫৫ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

কেবল পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি দিয়েই পদোন্নতি মিলবে না চিকিৎসকদের। এজন্য অনলাইন কোর্স, ট্রেনিং বা জার্নালের ক্রেডিট বা পয়েন্ট ব্যবস্থা চালুর কথা বলছে সংস্কার কমিশন। সিভিল সার্জনের দেয়া মূল্যায়ন, গবেষণা প্রকাশনা, সেমিনার বা কোর্সে যোগদানের সমন্বিত যোগ্যতার ভিত্তিতে হবে পদোন্নতি। তবে চিকিৎসকরা বলছেন, এ প্রস্তাবনা বাস্তবায়নে চ্যালেঞ্জ অনেক।

প্রতীকী ছবি

এভাবেই চিকিৎসকদের পদোন্নতির মাপকাঠিতে পরিবর্তন আনতে চাচ্ছে সংস্কার কমিশন। পয়েন্ট বা ক্রেডিটের ভিত্তিতে নির্ধারিত হবে উচ্চ পদের যোগ্য চিকিৎসক। যার পয়েন্ট বেশি, প্রমোশন দৌড়ে এগিয়ে থাকবেন তিনি। পাশাপাশি অনলাইন প্রশিক্ষণ ও জার্নালেও মিলবে পয়েন্ট। এতে করে নিজেকে আরো বেশি আপডেট ও দক্ষ করতে পারবেন চিকিৎসকেরা।

যমুনা টেলিভিশনের বরাতে জানা গেছে, স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য ডা. মুজাহেরুল ইসলাম বলেছেন,  “তাদের (চিকিৎসকদের) এই উচ্চ শিক্ষার ব্যবস্থাটা শুধু আমরা একটা ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি। এটা কিন্তু তা নয়। উচ্চ শিক্ষা মানে যে কোন ধরনের উচ্চতর প্রশিক্ষণটাই উচ্চ শিক্ষা। হ্যাঁ, ডিগ্রি একটা মাপকাঠি হতে হতে পারে। আরেকটা মাপকাঠি যেটা হতে পারে আপনি যখনই একটা ট্রেনিং করলেন, এই ট্রেনিংটার একটা ক্রেডিট থাকবে। যে ধরেন, ক্রেডিটটা পাঁচ। এটার মাধ্যমে আমার একটা ক্রেডিট জমা হবে এবং সেইটার মানের উপরে ভিত্তি করে একটা কম্পিটিশন হবে।”

এজন্য সিভিল সার্জনকে আরো বেশি ক্ষমতা দেয়া প্রয়োজন বলেও মনে করছে কমিশন।

ডা. মুজাহেদুল ইসলাম আরো জানান, সিভিল সার্জনের ওই অথরিটি থাকতে হবে, তার সকল স্টাফকে সে ছাড়া কেউ ছুটি দিতে পারবে না। হোক শিক্ষা ছুটি বা অন্য কোন ছুটি। আপনি নিয়ন্ত্রণ করবেন ডিজি অফিস বা মন্ত্রণালয় থেকে আর সিভিল সার্জনকে ঠুঠো জগন্নাথ বানিয়ে ওখানকার হেড করে রাখবেন। তাইলে ত হবে না।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।