মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

ডায়াবেটিস রোগীদের রোজা রাখতে বাধা নেই – জানালেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৮:২৫ · ২ মিনিটে পড়ুন
ডায়াবেটিস রোগীদের রোজা রাখতে বাধা নেই – জানালেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা
লেখার আকার

বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

ডায়াবেটিস রোগীদের রোজা রাখতে কোন বাধা নেই বরং রোজা রাখতে উৎসাহিত করছেন মেডিকেল কলেজের চিকিৎসকরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মিলন অডিটোরিয়ামে এন্ডোক্রাইনোলজি বিভাগ এবং টিচার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘রমজানে ডায়াবেটিস আপডেট’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা জানান।

প্রতীকী ছবি

বক্তাদের ভাষ্য, ‘আগে আমরা ডায়াবেটিস রোগীদের রোজা রাখতে অনুৎসাহিত করতাম। কিন্তু এখন গবেষণার ফলাফলের ভিত্তিতে রোগীদেরকে আমরা রোজা রাখার ক্ষেত্রে উৎসাহিত করি। সেক্ষেত্রে অবশ্যই সব সময় চিকিৎসকের পরামর্শ অনুসারে চলতে হবে এবং যেকোনো সমস্যা হলেই রোজা ভেঙে ফেলতে হবে।’

বক্তারা চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, ডায়াবেটিস রোগীর চিকিৎসার ক্ষেত্রে সবাই গুগলের প্লে স্টোর থেকে ‘ডায়াবেটিস রমাদান স্কোর’ নামক অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করবেন। এই অ্যাপের মাধ্যমে ডায়াবেটিস রোগীদের রক্তের শর্করার পরিমাণ হিসাব রাখা সহ সকল ধরনের ব্যবস্থাপনার হিসাব সহজে রেখে চিকিৎসা দেওয়া সম্ভব।

ঢামেকের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল আলম।

এছাড়া, ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. ফারুক আহমেদ, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, সহযোগী অধ্যাপক ডা. এম সাইফুদ্দিন ও ডা. মো. মইনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আফসার আহমেদ মিরাজ।

সেমিনারে ঢামেকের অন্যান্য বিভাগের চিকিৎসকদেরকে রোগীদের ডায়াবেটিস চিকিৎসার নিয়ম কানুন সম্পর্কে তথ্য প্রদান করা হয়।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।