বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ডাক্তারদের সাহায্য করায় এবার এলাকা ছাড়া হলো ড্রাইভার

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ এপ্রিল ২০২০

কোভিড-১৯ মহামারিতে বিশ্ব জুড়ে চলছে থমথমে পরিবেশ। বন্ধ হয়েছে কর্মসংস্থান, বন্ধ যাতায়াত। অবরুদ্ধ জীবন কাটাচ্ছে জনগন। তবে বসে নেই তৃতীয় বিশ্বযুদ্ধ খ্যাত এ মহামারির সম্মুখ যোদ্ধারা। এদের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ যারা তারা হচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। দেশে দেশে জাতীয় বীর উপাধি পেয়েছেন কোথাও আবার তুলনা করা হচ্ছে দেবতাদের সাথেও। বিশ্বের অন্যান্য দেশের মতই লড়াই করে যাচ্ছেন আমাদের দেশের চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীরা। অপ্রতূল নিরাপত্তা ব্যবস্থা সহ নানা জটিলতা মোকাবিলা করে চিকিৎসা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, পাচ্ছেন প্রশংসাও। কিন্তু এর উল্টো চিত্রের উদাহরণ কম নয়। কেউ কেউ হচ্ছেন হেনস্তার শিকার, কাউকে ছেড়ে দিতে বলা হচ্ছে ভাড়া বাড়ি। কেউবা হচ্ছেন শারীরিক নির্যাতনের শিকার। শুধু চিকিৎসাকর্মীরাই নন, এ পরিস্থিতি পড়েছেন তাদের পরিবার, এমনকি তাদের সাহায্যকারীরাও। এমনি এক অভিজ্ঞতা বর্ণনা করলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত একজন জুনিয়র কনসালটেন্ট চিকিৎসক।

গন পরিবহণ বন্ধ থাকায় যখন চিকিৎসা সেবা দিতে কর্মস্থলে যোগদান কঠিন হয়ে পড়ে, তখন তাঁকে ও তাঁর এক সহকর্মীকে নিজের গাড়িতে করে কর্মস্থলে পৌঁছে দেয়ার জন্য এগিয়ে আসেন একজন ড্রাইভার। আর এটাই কাল হয়ে ওঠে ঐ ড্রাইভারের জন্য। তিনি কেন চিকিৎসকদের গাড়িতে তুলে পৌঁছে দিচ্ছেন, তার জবাবদিহিতা চান এলাকাবাসী। আটকে দেয়া হয় তার গাড়ি। বাধ্য করা হয় গাড়িটি অন্য এলাকায় রাখতে।

এলাকাবাসীর ভাষ্য মতে, যেহেতু গাড়িটি ডাক্তারদের চলাচলে ব্যবহার করা হচ্ছে সেহেতু এটিতে করোনা ছড়াবে, আর এ করোনা এলাকায় ছড়াবে। অতএব এ গাড়ি এলাকায় ঢুকতে দেয়া যাবে না!

এলাকাবাসীকে জবাবে ড্রাইভার বলেন, “ভাই, আপনাদেরতো আমি আগে অনেক সময়ই এই দুই স্যারকে দিয়ে চিকিৎসাজনিত কাজে সহযোগিতা করেছি এবং অসুস্থ হলে তো তাদের নিকটই যেতে হবে।”

তবে ড্রাইভারের এ কথায় মন গলেনি এলাকাবাসীর, চিকিৎসক ও ড্রাইভারের অতীত উপকারের কথা প্রায় অগ্রাহ্য করে ড্রাইভারকে তার গাড়ি এলাকার বাইরে রাখতে বাধ্য করে।

কোভিড-১৯ মোকাবিলায় চিকিৎসা সেবা প্রদানের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন দেশের চিকিৎসকরা, তার প্রতিদানে এমন ব্যবহার কখনোই গ্রহণযোগ্য নয় তাই এ ঘটনায় অবাকই হয়েছেন অভিজ্ঞতা বর্ণনা করি সম্মুখ যোদ্ধা এ চিকিৎসক।

নিজস্ব প্রতিবেদক/মোঃ নাফিউল ইসলাম টিপু

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।