মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিরাপদ কর্ম স্থল চাই

ডা. রাকিব হত্যার প্রতিবাদে বাঁচাও-হেলথ এর চিকিৎসকদের কর্মবিরতি

Platformপ্রকাশ: ১৭ জুন ২০২০, ৪:০৬ · ১ মিনিটে পড়ুন
ডা. রাকিব হত্যার প্রতিবাদে বাঁচাও-হেলথ এর চিকিৎসকদের কর্মবিরতি
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ জুন, ২০২০, বুধবার

খুলনায় ডা. রাকিব উদ্দিন হত্যার প্রতিবাদে বাঁচাও-হেলথ এর চিকিৎসকগণ দিনব্যাপী কর্মবিরতি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

দেশের এই ক্রান্তিকালে যেখানে সাধারণ জনগণকে বাসা থেকে বের হতেই অনুৎসাহিত করা হচ্ছে, সেখানে ডাক্তাররা তাদের দায়িত্ব পালনের জন্য প্রতিনিয়ত ছুটে যাচ্ছেন হাসপাতালে, দিচ্ছেন টেলিমেডিসিন সেবাও। অথচ এই দুঃসময়েই ঘটেছে নৃশংস এক হত্যাকাণ্ড। রোগীর স্বজনদের হাতে খুন হলেন চিকিৎসক।

১৫ জুন রাত ৮টা ৫০ মিনিটে খুলনার রাইসা ক্লিনিকের পরিচালক ডা. রাকিব উদ্দিনকে লাথি, ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তার মাথার পেছনে ভীষণ রকম জখম হয়। তাকে প্রথমে গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে শেখ আবু নাসের হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতদিন তার মৃত্যু হয়!

এই নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন হাসপাতাল “বাঁচাও-হেলথ” এর সকল ডাক্তার আজকে কর্মবিরতি পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন। তারা দাবি জানিয়েছেন সুষ্ঠ ও দ্রুত বিচারের।

নিজস্ব প্রতিবেদকঃ মেহেনাজ সুলতানা তামান্না

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

অবহেলায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের অবহেলায় মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানায়, ভুল বা বিলম্বিত চিকিৎসার অভিযোগ তদন্তে কমিটি গঠন, দ্রুত প্রতিবেদন প্রদান ও…

২৬ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে হামল

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ গত ১৮ নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অভিজিত হাওলাদারের ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের হামলা করেছে শিক্ষার্থীরা। এসময় তারা প্রধান ফটক, নামফলক ও অভ্যন্তরে ভাঙচুর করে। আজ…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

নীলফামারিতে ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা ; প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি

বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ নীলফামারির ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর স্বজন কর্তৃক মহিলা ইন্টার্ন চিকিৎসকের উপর ন্যাক্কারজনক হামলা ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের ঘটনা ঘটেছে। গতকাল (১৯ নভেম্বর) বিকেল ১৬৩০ ঘটিকায় এ ঘটনা ঘটে। জানা যায়, গতকাল বিকেল সাড়ে চারটার…

২০ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।