মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
সাহিত্য পাতা

ঝড় উঠেও থেমে গেছে ঝড়- কামাল উদ্দিন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩০ জুন ২০২০, ১১:১৩ · ২ মিনিটে পড়ুন
ঝড় উঠেও থেমে গেছে ঝড়- কামাল উদ্দিন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩০ জুন ২০২০, মঙ্গলবার       
কামাল উদ্দিন
অষ্টম ব্যাচ, খুলনা মেডিকেল কলেজ 

ঝড় উঠেও থেমে গেছে ঝড়
যখন যে মার খায় অপমানিত হয়
যখন আসে লাশের খবর,
তখনই সে বুঝে আন্দোলন করা
তার খুবই গুরুতর।

বাকি সব মারে উঁকি দেখি দেখি
আহা! কত সমবেদনা মনে কত যন্ত্রণা     
তাৎক্ষণিক প্রতিবাদে কেঁপে ওঠে অন্তর,       
আকাশ বাতাস রাজপথ প্রকম্পিত করে
এই বুঝি উঠিল সাহারার মরু ঝড়
গাছপালা দালানকোঠা কাঁপে থত্থর।

ভয়ে সব সন্ত্রাসী অত্যাচারী জালিম হিংস্র রক্ত পিপাসু পশু জানোয়ার পালিয়ে গেছে অপার।
কিন্ত না! পালায়নি, লুকায়নি
ঘুরছে তারা হয়ে যাযাবর,
আন্দোলনের যারা দিয়েছে ডাক
তারা এখনো ছাড়েনি ঘর,
ঝড় উঠেও থেমে গেছে ঝড়।

আবার যখন আঘাত হানবে হায়েনা
পড়বে যখন কারো লাশ,
মজলুমের কান্নায় ভারী হবে বাতাস।

আবার যখন লুণ্ঠিত হবে কারো সম্ভ্রম
লাঞ্ছনা নির্যাতনে বন্ধ হয়ে আসবে দম,
তখন যেন তারা বীর মুজাহিদ একদম।

তখন পাশে নেই কেউ,
কারন সেদিন তোমার প্রাণে লাগেনি প্রতিবেশীর আর্তনাদের ঢেউ।

এভাবেই মার খাবে তোমরা সব,
একে অপরের বিপদে যদি থাক নিরব।

নেকড়ে সবাইকে একসাথে করেনা নিশানা
একের পর একের উপর দেয় তারা হানা।

তোমরা যদি না জাগো একসাথে
তোমরা যদি না পারো একত্রিত হতে
তোমরা কেউ রেহাই পাবেনা,
তারা একসাথে করে না নিশানা।

এই জুলুম নির্যাতন শোষণ থেকে যদি চাও মুক্তি,
আগে গড়তে হবে তোমায় একতার শক্তি।

নেকড়ে একবার পায় যদি রক্তের স্বাদ,
নামিতে পারে পুরো এলাকায় বিষাদ।

তোমরা কেউ নও নিরাপদ,
নিরাপদ নয় আজ কারো ঘর
যে ঝড় উঠেছে তাকে আরো কর বেগমান
বাঁচাতে আজ নিজেদের মান সম্মান।

ভুলে যাও ভেদাভেদ আপন পর
যে ঝড় উঠেছে থামতে দিওনা সেই ঝড়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেঘেরা অন্তরীণ || পর্ব-০৫

প্ল্যাটফর্ম নিউজ, ০৪ জানুয়ারি ২০২১, সোমবার ডা. শুভদীপ চন্দ একজন প্রতিপক্ষ থাকা ভালো, নইলে মানুষের মন এমন যে 'প্রতিপক্ষ' বানিয়ে নেয়। মন থেকে কখনো ভিলেন তৈরি হয় না, সবসময় সুপার ভিলেন তৈরি হয়। মেয়েরা বিয়ের পর সতীন না পেলে স্বামীর…

৪ জানুয়ারি ২০২১বিস্তারিত পড়ুন

মেঘেরা অন্তরীণ || পর্ব-০৪

প্ল্যাটফর্ম নিউজ, ২২ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার ডা. শুভদীপ চন্দ ইটের টুকরো হোক বা বালু কণা- পানিতে পড়লে একই রকম ডোবে। প্রেমে পড়লে জ্ঞানী আর মূর্খ একই তফাৎ। পতন একই রকম। আমার এক বন্ধু ছিল ক্যাম্পাসে। এখন জার্মানির ডাক্তার। রোজ চার-…

২২ ডিসেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

মেঘেরা অন্তরীণ || পর্ব-০৩

প্ল্যাটফর্ম নিউজ, ২০ ডিসেম্বর ২০২০, রবিবার ডা. শুভদীপ চন্দ 'ঈশ কী পাষণ্ডের মত মেরেছে!' সেলাই দিতে দিতে পাশ থেকে বললো। যার হাতে সেলাই দেয়া হচ্ছে সে একজন নার্স। চোখ মুখ নির্বিকার। সুঁই ফোটানোর ব্যথা পাচ্ছে কী পাচ্ছে না বোঝা যাচ্ছে…

২০ ডিসেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।