মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
গুনী মানুষ

জাতিসংঘের এইচআইভি এইডস বিভাগের নেতৃত্ব দিচ্ছেন যে বাংলাদেশী নারী চিকিৎসক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩০ মে ২০১৬, ১১:২৪ · ২ মিনিটে পড়ুন
জাতিসংঘের এইচআইভি এইডস বিভাগের নেতৃত্ব দিচ্ছেন যে বাংলাদেশী নারী চিকিৎসক
লেখার আকার

monica beg

ভাবতেও অবাক লাগে জাতিসংঘের অফিস অফ ড্রাগস এন্ড ক্রাইমের এইচআইভি এইডস বিভাগের নেতৃত্ব দিচ্ছেন একজন বাংলাদেশী নারী চিকিৎসক। তাঁর নাম মনিকা বেগ।

ডা মনিকা বেগ ১৯৯৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ১৯৯৭ সালে থাইল্যান্ডের মাহিদল ইউনিভার্সিটি থেকে এমপিএইচ ডিগ্রি অর্জন করেন। ২০০২ সালে জন হপকিন্স ইউনিভার্সিটি থেকে ফেলোশিপ সম্পন্ন করেন তিনি।

১৯৯৩ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি প্লাজমা প্লাসে রিপ্রোডাক্তিভ হেলথে প্রোগ্রাম অফিসার হিসেবে কাজ করেন। ১৯৯৫ সালের অক্টোবরে ম্যারি স্টোভসে মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন। ১৯৯৬ এর এপ্রিলে মাহিদলে এমপিএইচ করতে যান। ১৯৯৭ সালের জুলাইতে এমপিএইচ শেষে ফিরে এসে ডক্টরস উইথআউট বর্ডারে এইচআইভি প্রজেক্টে প্রোগ্রাম ম্যানাজার হিসেবে যোগ দেন। ১৯৯৮ এর ফেব্রুয়ারিতে কেয়ারে এইচআইভি প্রজেক্টে প্রজেক্ট ম্যানাজার হিসেবে যোগ দেন। ১৯৯৯ সালের জুলাইতে তিনি প্রজেক্ট কোঅরডিনেটর পদে পদোন্নতি পান। ২০০১ সালের মে মাসে তিনি রিজিওনাল কোঅরডিনেটর পদে পদোন্নতি পান।

২০০২ সালের আগস্টে সুযোগ আসে জেনেভাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এইচআইভি এইডস বিভাগে টেকনিক্যাল অফিসার পদে কাজ করার। ২০০৪ সালের মার্চে জাতিসংঘের অফিস অফ ড্রাগস এন্ড ক্রাইমের এইচআইভি এইডস বিভাগের উপদেষ্টা পদে নিযুক্ত হন। প্রায় ৫ বছর একই পদে কাজ করেন তিনি। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে জ্যেষ্ঠ উপদেষ্টা পদে নিযুক্ত হন।

২০১৩ সালের জানুয়ারিতে আসে সেই স্বপ্নের সুযোগ। সেই থেকে এখন পর্যন্ত তিনি জাতিসংঘের অফিস অফ ড্রাগস এন্ড ক্রাইমের এইচআইভি এইডস বিভাগের নেতৃত্ব দিচ্ছেন।

এই ২০ বছরের কর্মজীবনে প্রচুর টেকনিক্যাল রিপোর্ট, গাইডলাইন লিখেছেন তিনি। এখানে ক্লিক করে দেখতে পারেন।

ডা মনিকা বেগকে টুইটারে ফলো করতে পারেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে পুরস্কার পেলেন ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে অনন্য অবদান রাখায় ‘কোভিড হিরো’ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ বি এম আবদুল্লাহ। গত শুক্রবার রোটারি ইন্টারন্যাশনাল স্বাস্থ্যবিধি মেনে হোটেল শেরাটনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে রোটারি…

১২ সেপ্টেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর জন্মদিনে বিশেষ গুগল ডুডল

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুলাই ২০২১, রোজ রবিবার বাঙ্গালীর গর্ব মহীয়সী নারী উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর ১৬০ তম জন্মদিন আজ। তাঁর এই বিশেষ দিনে বিশ্ব টেক জায়ান্ট গুগল বিশেষ ডুডল তৈরির মাধ্যমে সম্মাননা জানিয়েছে তাঁকে। সংসার সুখের হয় রমণীর…

১৮ জুলাই ২০২১বিস্তারিত পড়ুন

এবার সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২২ মে, ২০২১ সমাজসেবা/ জনসেবায় জাতীয় পর্যায়ে অসাধারণ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। গত বৃহস্পতিবার (২০ মে) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে এ…

৬টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।