মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
গুনী মানুষ

ইয়াসমিন আলী হকঃইউনিসেফের মশাল বহনকারী এক বাংলাদেশী চিকিৎসক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৭ মে ২০১৬, ১১:১৩ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

yasmin ali haque

তার সাথে যখন আপনার প্রথম দেখা হবে, তিনি মিষ্টি করে হাসবেন। এরপর হাত বাড়িয়ে দিবেন করমর্দন করার জন্য। এরপ তিনি হয়তো বলবেন, “ইটস নাইস টু মিট উইথ ইউ”। এরপর তিনি হয়তো জিজ্ঞাসুনেত্রে আপনাকে জিজ্ঞাসা করবেন আপনি কেমন আছেন? আপনি যদি সৌভাগ্যবান হন, তাহলে তিনি তাঁর ব্যস্ত সময়ের কিছু মিনিট ব্যয় করবেন আপনার কথা শোনার জন্য। আমি ডা ইয়াসমিন আলী হকের কথা বলছি। সর্বজনের প্রতি শ্রদ্ধা এবং পরের মতের প্রতি সম্মান- শৈশব থেকে লালন করা এই দুটি গুণ তাঁর ভিতর এখনও আপনি দেখতে পারবেন।

তিনি একজন চিকিৎসক। তিনি একজন বাংলাদেশী। কাজ করছেন ইউনিসেফে।

ডা ইয়াসমিন আলী হক ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৮৫ সালে এমবিবিএস পাস করেন।

ডা ইয়াসমিন আলী হক ১৯৯৬ সালে ইউনিসেফ বাংলাদেশে স্বাস্থ্য এবং পুষ্টি কর্মসূচীতে প্রজেক্ট অফিসার হিসেবে যোগদান করেন।

২০০২ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে হেলথ সিস্টেমের উপর মাস্টার্স করেন। এই সময়ে তিনি বাংলাদেশে মাতৃমৃত্যুর হার কমাতে জাতীয় নীতিমালা প্রণয়নে বিশেষ অবদান রাখেন।

শ্রীলংকাতে তিনি ইউনিসেফের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন ২০০৪ থেকে ২০০৭। ২০০৪ এর সুনামির পর শ্রীলংকাতে ইমারজেন্সি রেসপ্নস প্রোগ্রাম গড়ে তুলেন তিনি। এই নিয়ে তিনি প্রচুর গবেষণা করেছেন।

২০০৭ সালে তিনি ঘানাতে ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেন। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি দক্ষিণ সুদানে ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেন। বর্তমানে নিউইয়র্কের ইউনিসেফ সদরদপ্তরে Office of Emergency Programmes ডেপুটি ডিরেক্টর হিসেবে কর্মরত রয়েছেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে পুরস্কার পেলেন ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে অনন্য অবদান রাখায় ‘কোভিড হিরো’ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ বি এম আবদুল্লাহ। গত শুক্রবার রোটারি ইন্টারন্যাশনাল স্বাস্থ্যবিধি মেনে হোটেল শেরাটনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে রোটারি…

১২ সেপ্টেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর জন্মদিনে বিশেষ গুগল ডুডল

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুলাই ২০২১, রোজ রবিবার বাঙ্গালীর গর্ব মহীয়সী নারী উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর ১৬০ তম জন্মদিন আজ। তাঁর এই বিশেষ দিনে বিশ্ব টেক জায়ান্ট গুগল বিশেষ ডুডল তৈরির মাধ্যমে সম্মাননা জানিয়েছে তাঁকে। সংসার সুখের হয় রমণীর…

১৮ জুলাই ২০২১বিস্তারিত পড়ুন

এবার সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২২ মে, ২০২১ সমাজসেবা/ জনসেবায় জাতীয় পর্যায়ে অসাধারণ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। গত বৃহস্পতিবার (২০ মে) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে এ…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।