মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

জহুরুল ইসলাম মেডিকেলে সিরাহ মাহফিল অনুষ্ঠিত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩০ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

জহুরুল ইসলাম মেডিকেল কলেজে দ্বিতীয় বার্ষিক সীরাহ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জের বাজিতপুরে অবস্থিত মেডিকেল কলেজের অডিটোরিয়ামে গত ২৮ আগস্ট এ সিরাহ মাহফিল অনুষ্ঠিত হয়। এ মহতী মাহফিল ছিল প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা ﷺ এর পবিত্র জীবনাদর্শ থেকে শিক্ষা গ্রহণ ও তা হৃদয়ে ধারণ করার এক অনন্য সমাবেশ।

 

মাহফিলে নবীজীর ﷺ জীবন সংগ্রাম, সাহাবায়ে কিরামের ত্যাগ ও আজকের উম্মাহর দায়িত্ব নিয়ে মাওলানা মুফতি হারুন ইজহার (হাফি:) হৃদয়গ্রাহী আলোচনা করেন। মাহফিলে আরও উপস্থিত ছিলেন প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শরীফ মুহাম্মদ (হাফি:)।

সমাপনী মোনাজাত পরিচালনা করেন কলেজ মসজিদের খতিব মুফতি ওমর আহমেদ, যেখানে জাতি, সমাজ ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ ও মুক্তির জন্য অশ্রুসিক্ত দোয়া করা হয়।

মাহফিলে জনপ্রিয় নাশিদ শিল্পী আবু উবায়দা তাঁর সুমধুর কণ্ঠে নাশিদ পরিবেশন করেন।

মাহফিলের সভাপতি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. সাইয়েদ হাসান, প্রধান অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. বাহার উদ্দিন ভূইয়া, এবং বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. খালেকুল ইসলাম।

মাহফিলে উদ্বোধন করা হয় “জহুরুল ইসলাম মেডিকেল কলেজ বোনস ব্যাংক (JIMC Bones Bank)”। এ বছর নতুন ছয় সেট মানব কঙ্কাল কলেজের নবীন শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এ মহৎ উদ্যোগের উদ্দেশ্য হলো অবৈধ পথে হাড় কেনাবেচা রোধ করা এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে সহজতর করা।

এছাড়াও সিরাহ মাহফিল উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।