মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কোভিড- ১৯ঃ জনসাধারণের মাঝে ছড়িয়ে পড়া কুসংস্কারের তালিকা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম নিউজ, ০৬ অক্টোবর ২০২০, মঙ্গলবার 

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেসন কোভিড-১৯ এর কুসংস্কার নিয়ে মোট ৩০ টি সত্য পরামর্শ দিয়েছেন জনসাধারণের উদ্দেশ্য।

সত্য গুলি হচ্ছে –

১)  ভিটামিন এবং খনিজ সাপ্লিমেন্টস কোভিড- ১৯ নিরাময় করতে পারে না৷

২) গবেষণা থেকে দেখা যায় যে হাইড্রোক্সাইক্লোরোকুইন, কোভিড- ১৯ এর চিকিৎসার ক্ষেত্রে কোন ক্লিনিকাল সুবিধা রাখে না৷

৩) ব্যায়াম করার সময় মাস্ক না পরা, কারণ মাস্ক স্বাচ্ছন্দ্যে শ্বাস নেওয়ার ক্ষমতা হ্রাস করতে পারে, সাথে ব্যাকটেরিয়া বৃদ্ধি করে৷

৪) জুতায় কোভিড- ১৯ ছড়ানোর সম্ভাবনা খুব কম৷

৫) করোনা ভাইরাস ব্যাকটিরিয়া দিয়ে নয়, ভাইরাসের দিয়ে হয়ে থাকে৷

৬) মেডিকেল মাস্ক দীর্ঘায়িত ব্যবহারে কার্বন ডাইঅক্সাইড ইনটক্সিকেশন বা অক্সিজেনের ঘাটতি সৃষ্টি করে না৷

৭) বেশির ভাগ মানুষই কোভিড- ১৯ থেকে সুস্থ হয়ে উঠেন৷

৮) অ্যালকোহল পান করা, আপনাকে কোভিড- ১৯ এর থেকে রক্ষা করে না বরং এটি বিপজ্জনক হতে পারে৷

৯) থার্মাল স্ক্যানার কোভিড- ১৯ শনাক্ত করতে পারে না৷

১০) বর্তমানে কোভিড- ১৯ এর চিকিৎসা বা প্রতিরোধের জন্য কোনো ওষুধ লাইসেন্স প্রাপ্ত নয়৷

১১) আপনার স্যুপ বা অন্যান্য খাবারে মরিচ যুক্ত করা কোভিড-১৯ প্রতিরোধ বা নিরাময় করে না৷

১২) কোভিড-১৯ হাউসফ্লাইসের মাধ্যমে সংক্রমণ হয় না৷

১৩) আপনার শরীরে ব্লিচ বা অন্য কোনো জীবাণুনাশক স্প্রে আপনাকে কোভিড-১৯ এর বিরুদ্ধে রক্ষা করবে না এবং এটি বিপজ্জনক হতে পারে৷

১৪) মিথানল, ইথানল বা ব্লিচ পান করা কোভিড- ১৯ প্রতিরোধ বা নিরাময় করে না, এটি অত্যন্ত বিপজ্জনক হতে পারে৷

১৫) ফাইভ-জি মোবাইল নেটওয়ার্ক কোভিড- ১৯ ছড়ায় না৷

১৬) নিজেকে সূর্যের কাছে এক্সপোস করা বা ২৫ ডিগ্রী সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রা আপনাকে কোভিড- ১৯ থেকে রক্ষা করে না৷

১৭) কোভিড- ১৯ এ আক্রান্ত হওয়া অর্থ এই না যে আপনার জীবনকাল থেমে থাকবে৷

১৮)  কাশি বা অস্বস্তি বোধ না করে ১০ সেকেন্ড বা তার বেশি সময় ধরে আপনার শ্বাস ধরে রাখতে সক্ষম হওয়া মানে এই নয় যে আপনি কোভিড- ১৯ থেকে মুক্ত৷

১৯) কোভিড- ১৯ ভাইরাসটি গরম এবং আর্দ্র দুই আবহাওয়ায় ছড়িয়ে যেতে পারে৷

২০) শীতল আবহাওয়া করোনা ভাইরাসকে মারতে সক্ষম নয়।

২১) গরম পানি দিয়ে গোসল করা কোভিড-১৯ প্রতিরোধ করে না৷

২২) কোভিড-১৯ ভাইরাসটি মশার কামড়ের মাধ্যমে ছড়ায় না৷

২৩) হ্যান্ড ড্রায়ার দিয়ে কোভিড- ১৯ এর ভাইরাসকে দমন করা যায় না৷

২৪) আল্ট্রা- ভায়োলেট (ইউভি) ল্যাম্পগুলি আপনার ত্বক, হাত জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা উচিত নয়৷ ইউভি রেডিয়েশনে ত্বকের জ্বালা হতে পারে এবং আপনার চোখের ক্ষতি করতে পারে।

২৫) রসুন খাওয়া কোভিড- ১৯ প্রতিরোধ করে না৷ রসুন একটি স্বাস্থ্যকর খাবার যাতে কিছু অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য থাকতে পারে। তবে, এখনো কোন প্রমাণ পাওয়া যায়নি যে রসুন খাওয়া মানুষকে করোনভাইরাস থেকে রক্ষা করেছে।

২৬) সমস্ত বয়সের লোকেরা কোভিড- ১৯ ভাইরাস দ্বারা সংক্রামিত হতে পারে।

২৭) নিউমোনিয়ার বিরুদ্ধে ভ্যাকসিনগুলি কোভিড- ১৯ ভাইরাস থেকে রক্ষা করে না৷

২৮) স্যালাইন দিয়ে আপনার নাক ধুয়ে ফেলা কোভিড-১৯ প্রতিরোধ হয় না৷ কোনো প্রমাণ নেই যে নিয়মিত স্যালাইন দিয়ে নাকে ধুয়ে ফেলা মানুষকে করোনাভাইরাস দ্বারা সংক্রমণ থেকে রক্ষা করেছে।

২৯) অ্যান্টিবায়োটিক কোভিড- ১৯ প্রতিরোধ বা চিকিৎসা করতে পারে না৷

৩০) এমন কোনো ওষুধ আবিষ্কার হয়নি  যা কোভিড-১৯ প্রতিরোধ বা চিকিৎসা করতে পারে৷

তথ্যসূত্রঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।