মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

চীনের উহানে করোনা সন্দেহে একদিনে নমুনা পরীক্ষা ১ লাখ সাড়ে ১৩ হাজার

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৭ মে ২০২০, ২:৩২ · ২ মিনিটে পড়ুন
চীনের উহানে করোনা সন্দেহে একদিনে নমুনা পরীক্ষা ১ লাখ সাড়ে ১৩ হাজার
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ মে ২০২০, রবিবার

গত ৮ এপ্রিল কঠোর লকডাউন তুলে নিয়ে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল চীনের হুবেই প্রদেশের উহান শহর। ক্ষণিকের জন্য মনে হয়েছিল যেন হাঁফ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরছে শহরটি। তবে গত ১১ মে(সোমবার) শহরটির একটি আবাসিক কম্পাউন্ডের কেবল পাঁচ বাসিন্দা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হলেও এবারের সংক্রমণ ঘটেছে ‘ক্লাস্টার বা গুচ্ছ’ আকারে।

নমুনা প্রদানের সময় অপেক্ষারত মানুষ

নতুন যারা আক্রান্ত হয়েছে প্রত্যেকেই ছিলেন ‘উপসর্গহীন’। তাদের জ্বর বা ক্লিনিক্যাল কোনো লক্ষণ ছিলনা, পরীক্ষায় তাদের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের কাছ থেকে অন্যরাও সংক্রমিত হওয়ার ঝুঁকিতে আছেন। উপসর্গহীন আক্রান্তের সঠিক সংখ্যা কত তা এখনও জানা যায়নি। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৯১৮ এবং মারা গিয়েছে ৪ হাজার ৬৩৩ জন।

১৬ মে (শনিবার) স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, আগেরদিন ১৫ মে(শুক্রবার) চীনে নতুন প্রাদুর্ভাব সৃষ্টিকারী করোনা ভাইরাসটির মূল কেন্দ্রস্থল উহান শহরে একদিনে এক লাখ ১৩ হাজার ৬০৯ জনের কোভিড-১৯ পরীক্ষা (নিউক্লিয়িক অ্যাসিড টেস্ট) করা হয় যা ১৪ মে (৭২ হাজার ৭৯১ জন) করা পরীক্ষার চেয়ে ৫০ শতাংশ বেশি।

চীনের স্বাস্থ্য অধিদপ্তর আরাও জানায়, সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে শহরটির এক কোটি ১০ লাখ বাসিন্দার সবাইকেই পরীক্ষার করার কর্মসূচী নেয়া হয়েছে।

তথ্যসূত্রস: রয়টার্স

নিজস্ব প্রতিবেদক
সিলভিয়া মীম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।