বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চীনে বুনিয়াভাইরাস সংক্রমণে ৭ জনের মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, ৬ আগস্ট ২০২০, বৃহস্পতিবার
একটি রোগবাহী এঁটেল পোকা সংক্রমণজনিত নোভেল বুনিয়াভাইরাসের পুনরায় দেখা মিলল চীনে। এ পর্যন্ত ৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ৭ জনের মৃত্যুর সংবাদ পাওয়া যায়।

CNA হতে জানা যায়, সম্প্রতি জিয়াংসু প্রদেশের নানজিং শহরের একজন ৬০ বছর বয়সী বৃদ্ধ চা-চাষকর্মী অসুস্থ হয়ে পরেন, তার ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বর আসে এবং ঘনঘন কাশির লক্ষণ দেখা দেয়। জিয়াংসু এর পাবলিক হাসপাতালে তার এসএফটিএস (সিভিয়ার ফিভার উইথ থ্রমবোসাইটোপেনিয়া সিনড্রোম) শনাক্ত হয়, যা একটি Huaiyangshan Banyangvirus (New Bunyavirus) সংক্রমণজনিত রোগ এবং রক্তের অনুচক্রিয়ায় এর উপস্থিতির মাধ্যমে একে শনাক্ত করা হয়। হাসপাতাল থেকে জানানো হয় বৃদ্ধ চা-চাষকর্মীটি এ বছরের মধ্যে ৩৭ তম  এসএফটিএস আক্রান্ত রোগী।

এদিকে চীনের অন্যান্য প্রদেশের হাসপাতালগুলোতেও চলতি বছরে এ ধরনের আরো বেশ কয়েকটি রোগীর কেস পাওয়া যায়, এদের মধ্যে চীনের আনহুই প্রদেশে সবচেয়ে বেশি আক্রান্তের সন্ধান পাওয়া যায়। এপ্রিল মাস হতে এ পর্যন্ত ২৩ জন সংক্রমিত এবং ৫ জনের মৃত্যুর সংবাদ জানা যায়।

গত বছরের নভেম্বরে তাইওয়ান তাদের প্রথম এসএফটিএস রোগীর শনাক্তকরণ নিশ্চিত করে। প্রথম শনাক্তকারী একজন ৭০ বছর বয়সী পুরুষ যার মাঝেও জ্বর এবং তীব্র বমির লক্ষণ দেখা গিয়েছিল। তার কোন ভ্রমণের সূত্র পাওয়া যায়নি, কিন্তু পর্বত হাইকিং এর সূত্র জানা গিয়েছিল। ২০১০ সালে চীনে প্রথম বুনিয়া ভাইরাসের সংক্রমণ শুরু হয়। তাইওয়ান সেন্টার ফর ডিসিজ কন্ট্রোল (সিডিসি) হতে জানা যায়, নোভেল বুনিয়া ভাইরাস মানুষ হতে মানুষে ছড়ায় এবং এর মৃত্যুর হার দাঁড়ায় ১০%। এসএফটিএস এর সুপ্তকাল ৭ থেকে ১৪ দিন এবং লক্ষণগুলোর মধ্যে আছে-

  • জ্বর,
  • বমি,
  • পেট ব্যথা,
  • ক্ষুধামন্দা ও
  • অবসাদ৷

তাইওয়ান বাসীদের সিডিসি কর্তৃক উপদেশ দেওয়া হয়, লম্বা ঘাসে, বৃক্ষাচ্ছাদিত এলাকা ও যেসকল এলাকায় এঁটেল পোকার আনাগোনা বেশি, সেসকল স্থানে চলাচলের সময় ফুলপ্যান্ট এবং ফুলহাতা শার্ট যেন ব্যবহার করে। সেই সাথে লক্ষ্য করা যায়, সম্প্রতি এসএফটিএস এর কোন এন্টিভাইরাল ড্রাগ আবিষ্কৃত হয়নি। তবে যথাসময়ে কার্যকরী চিকিৎসা গ্রহণ করলে মৃত্যু হার হ্রাস করা সম্ভব।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।