মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
বিশেষ কলাম

চিকিৎসা বিজ্ঞানের মাইলফলক: শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট

Platformপ্রকাশ: ২ অক্টোবর ২০১৯, ৭:২৩ · ২ মিনিটে পড়ুন
চিকিৎসা বিজ্ঞানের মাইলফলক: শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট
লেখার আকার

২৪ অক্টোবর ২০১৮ উদ্বোধন করা হয় রাজধানীর চাঁনখারপুলে স্থাপিত ৫০০ শয্যাবিশিষ্ট শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউট যা বিশ্বের সর্ববৃহৎ স্বতন্ত্র বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইন্সটিটিউট এবং চিকিৎসা বিজ্ঞানে একটি মাইলফলক।

বিদ্যমান সেবাসমূহ
১. ১৮ তলা এই ভবনটি মূলত ৩ টি ব্লকে বিভক্তঃ– East block : বার্ন কেয়ার, Central block: একাডেমিক ও এডমিনিস্ট্রেটিভ, West block: প্লাস্টিক সার্জারি কেয়ার।
২. ক্রিটিকাল ও একিউট বার্ন এবং বার্ন পরবর্তী শারীরিক অক্ষমতার সর্বাধুনিক ও সর্বোত্তম চিকিৎসা ব্যবস্থা।
৩. বার্ন ড্রেসিং এর জন্য রয়েছে বিশ্বের সর্বাধুনিক ও সম্পূর্ণ স্বয়ংক্রিয় বার্ন ট্যাংক সুবিধা।
৪. স্বয়ংসম্পূর্ন এবং অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি হ্যান্ড সার্জারি ইউনিট রয়েছে।
৫. দূর্ঘটনায় বিচ্ছিন্ন অঙ্গ পুনঃপ্রতিস্থাপনের জন্য রয়েছে স্বয়ংসম্পূর্ন মাইক্রো সার্জারি ইউনিট।
৬. ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা ও পরবর্তী রিকন্সট্রাকশন এবং ব্রেস্ট এর নানা ধরনের জটিলতা সমাধানের জন্য সরকারি হাসপাতালে দেশের প্রথম ও
স্বয়ংসম্পূর্ন কম্প্রেহেনসিভ ব্রেস্ট সার্জারি বিভাগ।
৭. সরকারি পর্যায়ে দেশের প্রথম সর্বাধুনিক এসথেটিক সার্জারি সেন্টার যেখানে লেজার, লাইপোসাকশন, হেয়ার ট্রান্সপ্লান্ট ও এন্ডোস্কপিক এসথেটিক এর সুবিধা বিদ্যমান।
৮. সর্বাধুনিক প্রযুক্তির এমঅারঅাই, সিটি স্ক্যান সহ রেডিওলজির সেবাসমূহ।
৯. দেশের সর্বাধুনিক সুবিধা সম্পন্ন ফিজিও থেরাপি সেন্টার।
১০. অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ২০ শয্যার আইসিইউ এবং মহিলা, পুরুষ এবং শিশুদের জন্য স্বতন্ত্র ৬০ শয্যাবিশিষ্ট এইচডিইউ চিকিৎসা সুবিধা।
১১. ১০ টি অত্যাধুনিক Modular অপারেশন থিয়েটার এবং ইমার্জেন্সি অপারেশন থিয়েটার এর মাধ্যমে ২৪ ঘন্টা অপারেশন সুবিধা।
১২. সর্বাধুনিক সুবিধাসম্পন্ন বায়োকেমিকাল, প্যাথলজিক্যাল আর ইমুনোলজি ল্যাব যেখানে ২৪ ঘন্টা প্রয়োজনীয় সেবাসমূহ প্রদান করা হয়।

ভবিষ্যৎ পরিকল্পনা
বাংলাদেশে এই প্রথম আন্তর্জাতিক মানসম্পন্ন স্কিনব্যাংক সুবিধা চালু হবে। ফলে বেশি পোড়া(major burn) রোগীদের জীবনরক্ষার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি সাধিত হবে। হাইপারবারিক অক্সিজেন থেরাপির মাধ্যমে শ্বাসনালী পুড়ে যাওয়া রোগী এবং দীর্ঘদিন না শুকানো শারীরিক ক্ষতের আধুনিক চিকিৎসা নিশ্চিত করা যাবে। এছাড়াও এখানে জটিল শারীরিক ক্ষত নিরাময়ে ‘Stem cell therapy’ সহ সর্বাধুনিক চিকিৎসা প্রদান করা হবে। দেশের প্রথম স্বতন্ত্র ক্লেফট ও ক্রেনিওফেসিয়াল সেন্টার হিসেবে এখানে ঠোঁট ও তালু কাঁটা রোগীদের জন্য সমন্বিত ও দীর্ঘমেয়াদি চিকিৎসা সেবা প্রদান করা হবে।

স্টাফ রিপোর্টার/ ফাহমিদা হক মিতি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।