বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চিকিৎসা প্রদান কালীন অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসককে গ্রেপ্তার

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

রাজধানীর ডেমরার একটি হাসপাতালে জটিল গর্ভাবস্থার এক রোগীর চিকিৎসা প্রদান কালীন সময়ে অপারেশন থিয়েটারে ঢুকে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৫ মে) রাতে হাজীনগর এলাকার সেবা হাসপাতাল অ্যান্ড ল্যাবে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারের সময় স্থানীয়রা বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে।

গ্রেপ্তার ডা. ইমরান হোসেন একজন অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ। তিনি মাতুয়াইল মাতৃসদন ইনস্টিটিউট কর্মরত। জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের দুটি মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইমরান হোসেনকে গ্রেপ্তার করে এডিসি বকুল হোসেনের নেতৃত্বে ডিবির সাইবার ক্রাইম ইউনিটের একটি দল।

এডিসি বকুল গণমাধ্যমকে বলেন, ‘প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে আমরা নিশ্চিত হই যে, হত্যা মামলার আসামি ডা. ইমরান ডেমরার সেবা হাসপাতালে অবস্থান করছেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারের সময় সামান্য প্রতিবন্ধকতা সৃষ্টি হলেও স্থানীয়দের সহায়তায় তাকে থানায় হস্তান্তর করা হয়।’

তবে ডা. ইমরান এখনও মহানগর সাইবার ক্রাইম ইউনিটের হেফাজতে রয়েছে বলে জানান ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান। তিনি বলেন, ‘গোয়েন্দা পুলিশ ডেমরা থানায় অবগত করলে আমরা তাদের সহযোগিতা করি এবং আসামিকে গ্রেপ্তারে সহায়তা করি।’

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অভিযানের সময় ডা. ইমরান তিনি সিজারিয়ান স্কার ইক্টোপিক প্রেগনেন্সি রোগীর অপারেশনের জন্য অ্যানেস্থেসিয়া দিতে অনকলে ছিলেন। রোগীকে ইনজেকশন দেওয়ার পর প্রায় দেড় ঘণ্টা অচেতন অবস্থায় রাখা হলে ঠিক সেই মুহূর্তে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সরাসির অপারেশন থিয়েটারে ঢুকে পড়ে। এ সময় হাসপাতালে কর্মরত ব্যক্তিদের চিৎকারে স্থানীয় লোকজন এসে পুলিশকে বাধা দেয়। এক পর্যায়ে ডিবি পুলিশের দলের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পরে ডেমরা থানা পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জানতে চাইলে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. আনিসুর রহমান বলেন, ‘ডা. ইমরান আমাদের নিয়মিত ডাক্তার নন। তিনি অন কলে এসে বিশেষ প্রয়োজনের সময় অ্যানেস্থেসিয়ার কাজ করেন। তার বিরুদ্ধে হত্যা মামলার তথ্য আমাদের জানা ছিল না। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ দায়ভার বহন করবে না।’

সিজারিয়ান স্কার এক্টোপিক প্রেগনেন্সি (Cesarean Scar Ectopic Pregnancy-CSEP) একটি বিরল ও গুরুতর গর্ভাবস্থার জটিলতা। এক্ষেত্রে পূর্ববর্তী সিজারিয়ান অস্ত্রোপচারের কারণে ভ্রূণ জরায়ুর দেয়ালে তৈরি হওয়া দাগে প্রতিস্থাপিত হয়। এটি সাধারণত জরায়ুর নিচের অংশে ঘটে এবং এটি ‘নন-টিউবাল এক্টোপিক প্রেগনেন্সি’ হিসেবে বিবেচিত হয়। জটিল এই পরিস্থিতিতে রোগীর প্রাণহানির ঝুঁকি থাকে।

তবে চিকিৎসকদের ভাষ্য, এভাবে কর্তব্যরত অবস্থায় কোন চিকিৎসককে গ্রেপ্তার করা চিকিৎসকদের জন্য ভীতির সঞ্চার করবে। যা চিকিৎসা সেবায় ধ্বস নামাতে পারে।

পুলিশের ভাষ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর শেরেবাংলা নগর থানার একটি হত্যা মামলার প্রধান আসামি ডা. ইমরান। এছাড়াও তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে, যার মধ্যে একটি গত ৫ আগস্ট যাত্রাবাড়ী থানায় রুজুকৃত গণহত্যা মামলাও রয়েছে। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ছাত্রলীগের সাবেক সভাপতি এবং মাতুয়াইল মাতৃসদন ইনস্টিটিউটের আওয়ামী লীগের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্ল্যাটফর্ম/এমইউএএস

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।