মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

চিকিৎসকের উপর হামলায় গ্রেফতার ২, কর্মস্থলে ফিরলেন চিকিৎসকরা

Anisur Riadপ্রকাশ: ৭ জুলাই ২০২০, ৮:০৬ · ১ মিনিটে পড়ুন
চিকিৎসকের উপর হামলায় গ্রেফতার ২, কর্মস্থলে ফিরলেন চিকিৎসকরা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৭ জুলাই ২০২০, মঙ্গলবার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকদের চলমান কর্মবিরতি স্থগিত করা হয়েছে। সোমবার বিকালে চিকিৎসক অপূর্ব বিশ্বাসের উপর হামলার ঘটনার প্রধান আসামি গ্রেফতার হওয়ায় কর্মবিরতি স্থগিত করে মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে কাজে ফিরলেন তারা।

    ছবিঃ সংগৃহীত

হাসপাতালে রোগী মৃত্যুর জের ধরে গত শনিবার, কর্তব্যরত ডা. অপূর্ব বিশ্বাসকে  রোগীর স্বজনেরা শারীরিকভাবে লাঞ্ছিত করে। এরপর থেকেই দুদিন যাবৎ কর্মবিরতি চালিয়ে যাচ্ছিলেন তারা।

প্রধান আসামি কাজী তরিকুলকে গ্রেফতারসহ নিরাপদ কর্মস্থলের দাবিতে তারা এ আন্দোলন চালিয়ে আসছিলেন। বিএমএ গোপালগঞ্জ জেলা শাখা তাদের এ আন্দোলনে সমর্থন জানিয়ে আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা মধ্যে প্রধান আসামিকে গ্রেফতারের আল্টিমেটাম দেয়। অন্যথায়, বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে বলেও ঘোষণা দেয়া হয়।

সোমবার বিকেলে প্রধান আসামী কাজী তরিকুল ইসলামকে বাগেরহাট জেলার মোল্লাহাট থেকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে বিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. হুমায়ুন কবির জানান,

আল্টিমেটাম অনুযায়ী প্রধান আসামি কাজী তরিকুলসহ দুই জন গ্রেফতার হওয়ায় তাদের ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে বাম হাতে স্যালাইন নিয়ে অসুস্থ অবস্থায় ডান হাতে প্রেসক্রিপশন লিখছেন ডা. ইরফান

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ঘড়ির কাটায় রাত ১২টা। ভোলা ২৫০শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে রোগীর ভিড়। চিকিৎসকের রুমের সামনে ডাক্তারের অপেক্ষা করছেন রোগীরা। এরই মধ্যে রুমের ভিতর থেকে খবর আসে জরুরি বিভাগের দায়িত্বরত ডা. ইরফান মাহমুদ অসুস্থ হয়ে পড়েছেন।…

৫ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হল ব্লাড ট্রান্সফিউশন ইউনিট

সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ব্লাড ট্রান্সফিউশন ইউনিট। উপজেলা হেলথ কেয়ার ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এই ইউনিট চালু করা হয়। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্লাড ট্রান্সফিউশন (রক্ত পরিসঞ্চালন) ইউনিটের উদ্বোধন করেছেন…

২৪ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

একজন মেডিকেল অফিসার দিয়ে চলছে ৫০ শয্যা বিশিষ্ট মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স!

শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪ প্রতিদিন সেবা দেন একমাত্র মেডিকেল অফিসার। বহির্বিভাগে তিনি গড়ে প্রতিদিন ২৫০ জন রোগী দেখেন সপ্তাহে তিনদিন একজন কনসালটেন্ট চিকিৎসা দেন। উদ্বোধনের ১৬ বছরেও চালু হয়নি অস্ত্রোপচার কক্ষ। ৫০ শয্যা বিশিষ্ট মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য…

২১ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।