মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

চিকিৎসকদের পাশে পুলিশ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২ এপ্রিল ২০২০, ৮:১২ · হালনাগাদ: ৪ এপ্রিল ২০২০ · ২ মিনিটে পড়ুন
চিকিৎসকদের পাশে পুলিশ
লেখার আকার

০২ এপ্রিল, ২০২০:

ইনশাআল্লাহ আমরা পারবো করোনাকে পরাজিত করতে এভাবে সবাই যদি নিজ নিজ অবস্থানে থেকে নিজেদের দায়িত্ব পালন করে তবে করোনা কেন যে কোন দুর্যোগ আমাদের কাছে পরাজিত হতে বাধ্য ।

চট্টগ্রাম বি এম এ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে, বিভিন্ন হসপিটালে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও স্বাস্হ্যকর্মীদের জন্য ট্রান্সপোর্টের ব্যবস্হা করা হয়েছে।

যাদের বাসা কর্মস্হল থেকে দূরে তাদের হসপিটালে যাওয়া আসা করার জন্য ঐ এলাকার থানা থেকে পরিবহন সাপোর্ট দেয়া হচ্ছে।

অত্যন্ত আন্তরিকতার সাথে কাজটি করছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যবৃন্দ।
এই সহযোগিতাটি নারী চিকিৎসক দের জন্য আশীর্বাদ স্বরুপ।

গত একসপ্তাহ আমি রিকশায় করে হালিশহর টু চিটাগং মেডিকেল যাওয়া আসা করেছি। ব্যাপারটা মোটেও সহজসাধ্য ছিল না।

আজ সকালে হালিশহর থানা-পুলিশ তাদের টহল পিকআপে করে আমাকে হসপিটালে পৌঁছে দিয়েছে। আবার দুপুর ২ঃ৩০ টায় পাচলাইশ থানা- কর্তৃপক্ষ আমাকে একইভাবে হসপিটাল থেকে বাসায় নামিয়ে দিয়ে গেছেন।

(আমাকে শুধুমাত্র একটি ছোট্ট ফোনকল করতে হয়েছিলো এই নম্বরটিতে
—-0140-400-400-400 —-)

তাঁদের কাজে দায়িত্ববোধ ছিলো, যথেষ্ট আন্তরিকতা ছিলো। তাঁরা প্রমান করলো এই করোনা বিরোধী-যুদ্ধে তাঁরাও আমাদের সহযোদ্ধা।
তাঁদের এই সহযোগিতা আমাকে ও আমাদের মত সাধারণ চিকিৎসকদেরকে কাজে আত্মনিয়োগ করতে আরও উৎসাহী করবে।

এই মহতী উদ্যোগের জন্য আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি চট্রগ্রাম বি এম এ এর সুযোগ্য নেতৃত্বকে।
সাথে ধন্যবাদ জানাচ্ছি চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষকে।

কৃতজ্ঞতাঃ

ডা. নূরানী সুলতানা
মেডিকেল অফিসার
রেডিওলজি ও ইমেজিং বিভাগ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।