মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিরাপদ কর্ম স্থল চাই

চিকিৎসকদের পাশে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন (আইইবি)

Fahmida Hoque Mitiপ্রকাশ: ১৮ জুন ২০২০, ১২:১৪ · ১ মিনিটে পড়ুন
চিকিৎসকদের পাশে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন (আইইবি)
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

খুলনায় রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজন কর্তৃক রাইসা ক্লিনিকের মালিক চিকিৎসক ডা. মো. আব্দুর রাকিব খান এর নির্মম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও দ্রুত বিচার দাবী করেছে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি)।

গত ১৭ জুন, রোজ বুধবার আইইবি উক্ত ঘটনার প্রতিবাদস্বরূপ একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, এভাবে সন্ত্রাসী হামলা করে একজন চিকিৎসক / পেশাজীবীর প্রাণনাশ কোনভাবেই গ্রহনযোগ্য নয়। ডা. মো. আব্দুর রাকিব খানের হত্যার ঘটনায় ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন (আইইবি) তথা দেশের প্রকৌশলী সমাজ গভীরভাবে সংক্ষুব্ধ এবং শোকাহত। একই সাথে উক্ত ঘটনার সাথে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানায় আইইবি।

উল্লেখ্য, গত রবিবার (১৪ই জুন) রাতে নগরীর গল্লামারীর রাইসা ক্লিনিকে সিজার হয় বটিয়াঘাটা উপজেলার শিউলি বেগমের। রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গত ১৫ই জুন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে ঢাকায় স্থানান্তরিত করা হয়। ঢাকায় নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। এই ঘটনায় গতকাল রাত ৯টায় রোগীর স্বজনরা চিকিৎসককে কৌশলে ডেকে ক্লিনিকের সামনে এনে হামলা চালায়। পরে, ওই চিকিৎসককে উন্নত চিকিৎসার জন্য শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই ডা. রাকিবের মৃত্যু হয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

অবহেলায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের অবহেলায় মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানায়, ভুল বা বিলম্বিত চিকিৎসার অভিযোগ তদন্তে কমিটি গঠন, দ্রুত প্রতিবেদন প্রদান ও…

২৬ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে হামল

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ গত ১৮ নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অভিজিত হাওলাদারের ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের হামলা করেছে শিক্ষার্থীরা। এসময় তারা প্রধান ফটক, নামফলক ও অভ্যন্তরে ভাঙচুর করে। আজ…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

নীলফামারিতে ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা ; প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি

বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ নীলফামারির ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর স্বজন কর্তৃক মহিলা ইন্টার্ন চিকিৎসকের উপর ন্যাক্কারজনক হামলা ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের ঘটনা ঘটেছে। গতকাল (১৯ নভেম্বর) বিকেল ১৬৩০ ঘটিকায় এ ঘটনা ঘটে। জানা যায়, গতকাল বিকেল সাড়ে চারটার…

২০ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।