রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ডাক্তারদের ওপর হামলার শেষ কোথায়?

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুন ২০২০, বৃহস্পতিবার
বিশাল বড় বড় ব্যানার হয়ত এরই মধ্যে বানানো হয়ে গিয়েছে, শোক পালনের জন্য কালো ব্যজও রেডি, বিশাল লম্বা মানববন্ধন হবে! বিএমএ, স্বাচিপ এর প্রেস রিলিজও আসবে “হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি”! ২-৩ দিন ফেসবুক গরম থাকবে! কিন্তু তারপর?

নেতারা করোনার মত গুরত্বপূর্ণ ইস্যু নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন! সিনিয়র ডাক্তাররা ভাববেন, “আমি তো জেলা/উপজেলার সময় পার করেই ফেলসি। রাস্তায় নামার বয়সও তো নাই! খামাখা ঝামেলা করে লাভ কি?”। আর জুনিয়র ডাক্তাররা এসব দেখে কয়েকদিন হতাশ হয়ে চিল্লাচিল্লি করবে। বেশী আন্দোলন করতে গেলে থ্রেট খাবে। কয়েকদিন পর উনারাও চুপ। আবার সব ঠিক হয়ে যাবে। আর সময় অপেক্ষা করতে থাকবে আরেকজন ডা: রকিব খানের জন্য!

ডা: আবদুর রকিব খান। বয়স ৫৭ বছর। নিজের ক্লিনিকে কম খরচে রোগীদের সেবা দিতেন বলে এলাকায় তিনি “গরিবের ডাক্তার” বলে পরিচিত ছিলেন। উনার ভুল ছিল একটাই। উনি এই করোনাকালেও উনার ক্লিনিক খোলা রেখেছিলেন রোগীদের সেবার জন্য। ভুলের মাশুল হিসেবে নিজের প্রানটাই দিয়ে দিতে হল। ভুল চিকিৎসার অভিযোগ এনে পেশেন্ট পার্টির হামলা। অত:পর মৃত্যু। আচ্ছা রোগীর আত্নীয়স্বজনরাই যদি বলে দিতে পারে কোনটা ভুল চিকিৎসা আর কোনটা ঠিক তাহলে এদেশে ডাক্তারদের কি দরকার? রোগীর আত্নীয়স্বজনরাই যদি ডাক্তারের বিচার করে তাইলে দেশে আইনের কি দরকার? ডাক্তারদের কি এমন কোনো বিশেষ ক্ষমতা আছে যা দিয়ে ১০০% রোগীকে সুস্থ করা যায়?

ভারতের কোলকাতায় একজন ডাক্তারের উপর হামলা হয়েছিল গতবছর। জবাবে প্রফেসর থেকে শুরু করে জুনিয়র ডাক্তাররা গনহারে চাকরি থেকে রিজাইন দিয়ে রাস্তায় নেমে এসেছিল। মমতা দি’র থ্রেটেও ওইদিন কোনো কাজ হয় নি। এমনকি রোগীরাও সেদিন ডাক্তারের পক্ষ নিয়ে রাস্তায় নেমে এসেছিল। এক কোলকাতা থেকে আন্দোলন ছড়িয়ে যায় গোটা ভারতে। তার ফল হিসেবে তারা পায় স্বাস্থ্যসুরক্ষা আইন। এখন ভারতে ডাক্তার, নার্স এদের গায়ে কেউ হাত তুললে ডিরেক্ট ৭ বছরের জেল! ভারতে তা সম্ভব হলে আমার দেশে কেন সম্ভব হবে না! আর কতকাল মাইর খাইতে হবে? ডাক্তার পিটানো এখন কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এইটা এই দেশে এখন একটা ট্রেন্ড!

ডা: রকিব এর এই অকাল মৃত্যুর পরেও যদি এদেশে ডাক্তারের নিরাপত্তা নিশ্চিত না হয় তাহলে মনে হয় না এই সমস্যার সমাধান আর কোনোদিন হবে। জিনিসগুলা এভাবেই চলতে থাকলে ভবিষ্যতে ভালো কেউ আর ডাক্তার হতে চাইবে না। অযোগ্য ডাক্তার তৈরী হবে দেশে। যারা ভালো আছে তারাও দেশ ছেড়ে পালাবে।

তাওসিফ আহমেদ সাজিদ
৫ম বর্ষ
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।