বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চিকিৎসক হত্যা, বিদ্বেষী মন্তব্য- তৎপর সাইবার ক্রাইম ডিভিশন

প্ল্যাটফর্ম নিউজ, ২২ জুন ২০২০, সোমবার

চিকিৎসকদের প্রতি ঘৃণ্য মন্তব্য ও অপপ্রচার রোধে এবং একজন চিকিৎসক খুন হওয়ার বিষয় সমর্থনকারীদের বিরুদ্ধে সাইবার আইনের আওতায় ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

বিগত ১৫ জুন খুলনায় এক রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ডা. আব্দুর রাকিব খানকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে উক্ত রোগীর স্বজনেরা। এই সংবাদটি যমুনা টিভির ফেসবুক পেজে প্রকাশ করা হয়। সেখানে অনেকের মন্তব্য এমন মানহানিকর ছিল, যা নৈতিকতা অনুযায়ী বা মানবিক দিক বিবেচনা করে কোনভাবেই সুস্থ বলে বিবেচনা করা যায় নি। মন্তব্যে কিছু অংশ বিশেষ ছিল এরকম “শুওরের বাচ্চা ডাক্তার পয়সাপিসাচ ওর মতো ডাক্তারকে ধরে ধরে পিটায়ে মেরে ফেলাই একমাত্র বিচার, একদম ঠিক কাজ করেছে ধন্যবাদ জানাই রোগীর স্বজনকে, আমার মনচায় ডাক্তার গুলোকে গুলি করে মারতে, ওরা ডাকাতের চাইতেও খারাপ মানবতা বলতে কিছু নাই, খালি টাকার ধান্দায় থাকে মায়া দয়া নাই সুয়োরগুলো”।  খুন হওয়া সেই চিকিৎসক সম্পর্কে ঘৃণামূলক বক্তব্য ছড়িয়ে দিয়েছে কিছু লোক এবং রোগীর স্বজনের হাতে চিকিৎসকের খুন হওয়ার বিষয়টিকে ন্যায়সঙ্গত করার চেষ্টা করেছে। তারা শুধু হত্যার মত একটি অপরাধকে প্রকাশ্যে সমর্থনই করছেন না, একই সাথে চিকিৎসকদের সম্পর্কে ঘৃণ্য বক্তব্য ছড়িয়ে দিচ্ছে, যা অত্যন্ত অনৈতিক ও অনুচিত।

চিকিৎসকদের এরূপ হেয় প্রতিপন্ন করা এবং হত্যাকে প্রকাশ্য সমর্থন করার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের অধীনে সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ। সাইবার সিকিউরিটি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, “লিখিত আবেদন ও প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে সেই ঘৃণ্য মন্তব্যকারী ও হত্যার পক্ষ গ্রহণকারীদের অনেকজনকেই চিহ্নিত করা সম্ভব হয়েছে। তাদেরকে সতর্ক করার জন্য পুলিশি কর্মকান্ড ইতোমধ্যে শুরু হয়েছে”।

উল্লেখ্য, ডিজিট্যাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(১) ধারার (ক) উপধারা অনুযায়ী, “যদি কোন ব্যক্তি ওয়েবসাইট বা অন্য কোন ডিজিট্যাল মাধ্যমে ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে, এমন কোন তথ্য-উপাত্ত প্রেরণ করেন, যাহা আক্রমণাত্মক বা ভীতি প্রদর্শক অথবা মিথ্যা বলিয়া জ্ঞাত থাকা সত্ত্বেও, কোন ব্যক্তিকে বিরক্ত, অপমান, অপদস্থ বা হেয় প্রতিপন্ন করিবার অভিপ্রায়ে কোন তথ্য-উপাত্ত প্রেরণ, প্রকাশ বা প্রচার করেন তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ।”

দেশের করোনা পরিস্থিতিতে প্রসবকালীন জটিলতায় হাসপাতালে ভর্তি করা নিয়ে রোগীরা বিড়ম্বনায় পড়েন।ডা. রাকিব খান হাসপাতালে রোগী ভর্তিতে ছিলেন উদার। বহু রোগী এসময় চিকিৎসা পেয়েছেন, এমন একজন প্রসূতি প্রসব পরবর্তী জটিলতায় পড়েন। তাঁর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। তাঁকে খুলনা মেডিকেল কলেজে রেফার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়। পথিমধ্যে রোগী মৃত্যুবরণ করেন। এতে ক্ষুব্ধ হয়ে রোগীর স্বজন ডা. রাকিবের হাসপাতালের সামনে তাঁর জন্য অপেক্ষা করেন। ডা. রাকিব হাসপাতালে প্রবেশের সময় তাঁকে প্রচন্ড মারধর করে রোগীর আত্মীয়রা। এতে তিনি মাথায় আঘাত পান এবং মস্তিষ্কে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডে দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে চিকিৎসকদের সংগঠনগুলো দাবি জানিয়ে আসছে। এরই প্রেক্ষিতে পুলিশের সাইবার ক্রাইম বিভাগ তৎপর হলো।

ডা. রাকিব খান এলাকায় জনপ্রিয় চিকিৎসক ও “গরীবের বন্ধু” হিসেবে সুপরিচিত ছিলেন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।