সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের জন্য পুলিশ সুপারের উপহার ও চিঠি

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২ মে, ২০২০

পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) হায়াতুল ইসলাম খান করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাজের প্রশংসা করে তাঁদের পাশে থাকার কথা জানিয়ে চিঠি ও উপহার সামগ্রী পাঠিয়েছেন। এসপির চিঠি পেয়ে চিকিৎসকেরা কৃতজ্ঞতা জানিয়ে তাঁকেও চিঠি ও উপহার পাঠিয়েছেন।

করোনাকালে সেবাদানকারী দুই পেশার কর্মকর্তাদের মধ্যে এ রকম সহযোগিতামূলক মনোভাব প্রকাশ করে উপহারসামগ্রী বিনিময় বিরল দৃষ্টান্ত।

এসপির কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি পুলিশ সুপার (এসপি) তার জেলার সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে চিঠি দিয়ে করোনাভাইরাস মোকাবিলায় তাঁদের কাজের প্রশংসা করে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। চিঠির সঙ্গে উপহার হিসেবে চকলেট ও মগ পাঠান তিনি। সেই সাথে পুলিশ কর্মকর্তারাও চিকিৎসকদের নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। যেকোনো প্রয়োজনে চিকিৎসকদের ফোন পেয়ে দ্রুত সাড়া দিচ্ছে পুলিশ।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO) ডা. আলী হাসান বলেন, “আমরা এসপি মহোদয়ের চিঠি ও উপহার পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে তাঁকেও চিঠি ও উপহার পাঠিয়েছি। করোনাভাইরাস মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ, মৃত ব্যক্তির দাফন, হোম কোয়ারান্টাইন ও লকডাউন করার ক্ষেত্রে পুলিশের কাছ থেকে খুব দ্রুত সহযোগিতা পাচ্ছি। করোনা মোকাবিলায় এসপির পাশে থাকার অঙ্গীকার আমাদের কাজ করায় উৎসাহ জুগিয়েছে।”

পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নিজাম উদ্দিন জানান, এসপির চিঠি ও উপহার সামগ্রী পেয়ে তারা খুবই আনন্দিত এবং করোনা প্রাদুর্ভাবের এই সময়ে পুলিশের পক্ষ থেকে তাদের নিয়মিত খোঁজখবর রাখাটাও তাদের উৎসাহ প্রদান করছে।

এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, “চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা খুব ঝুঁকি নিয়ে কাজ করছেন। পুলিশ সব সময় তাঁদের পাশে সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। এ কথা জানিয়ে তাঁদের কাজের প্রতি উৎসাহ দেওয়ার জন্য চিঠি ও উপহার সামগ্রী দিয়েছি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য বলেছি। দেশের এক সংকটকালে চিকিৎসকদের মনোবল চাঙা রাখতে আমি তাঁদের সহযোগিতা করার নিশ্চয়তা জানিয়ে সাধ্যমতো খোঁজখবর নিচ্ছি।”

সুত্রঃ- ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডি এম পি)

নিজস্ব প্রতিবেদক / আশরাফ মাহাদী

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।