মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

চিকিৎসক সপ্তাহ উপলক্ষে ‘মেডিকেল ইথিক্স’-এর উপর বিশেষ একাডেমিক সেশন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ২:৫৫ · ১ মিনিটে পড়ুন
লেখার আকার

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

বিশ্বের বহু দেশের মতো ২০১৯ সাল থেকে প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির হাত ধরে প্রতি বছরের ১-৭ এপ্রিল পালিত হয়ে আসছে ‘চিকিৎসক সপ্তাহ’। এরই ধারাবাহিকতায় গত ১৯ এপ্রিল থেকে দেশব্যাপী উদযাপিত হচ্ছে ‘চিকিৎসক সপ্তাহ-২০২৫’। তবে দেশের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতরের জন্য এবারের চিকিৎসক সপ্তাহ ১-৭ এপ্রিলের স্থলে ১৯-২৫ এপ্রিল পালিত হচ্ছে।

এবারের চিকিৎসক সপ্তাহ আয়োজনে প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির সঙ্গী হয়েছে আরো ৯টি চিকিৎসক সংগঠন–বাংলাদেশ মেডিকেল ওয়েলফেয়ার ট্রাস্ট, হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন, মেডিসিন ক্লাব, বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন, ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস, ডাক্তারখানা, বিডি ফিজিশিয়ানস, প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া, সাড়া এবং প্ল্যাটফর্ম।

এরই ধারাবাহিকতায় এবারের আয়োজনে চিকিৎসক সপ্তাহ – ২০২৫ উপলক্ষ্যে বিশেষ একাডেমিক সেশন “মেডিকেল এথিক্স”আয়োজিত হতে যাচ্ছে।

এ আয়োজনের মূল আলোচক হিসেবে থাকবেন বরেণ্য চিকিৎসক ও শিক্ষাবিদ অধ্যাপক কোহিনূর বেগম

প্রাক্তন প্রেসিডেন্ট অবস্টেট্রিক এন্ড গাইনিকোলজি সোসাইটি অব বাংলাদেশ।

সেশনে আরো উপস্থিত থাকবেন চিকিৎসাবিজ্ঞানের শিক্ষক, সিনিয়র চিকিৎসকসহ অনেকে।

সেশনের সময় নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল ২০২৫, সোমবার, সন্ধ্যা ৯ ঘটিকায় আয়োজিত হবে জুমের মাধ্যমে। আয়োজনে উপস্থিত থাকার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মেহরুবা আক্তার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।