মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২১ নভেম্বর ২০২৬৭ অগ্রহায়ণ ১৪৩৩ · ১০ জমাদিউস সানি ১৪৪৮
স্বাস্থ্য অধিদপ্তর

চিকিৎসক ছাড়াই গঠিত স্বাস্থ্যে সেবা বিভাগের গুণগত পরিবর্তন টিম

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩০ অক্টোবর ২০২০, ৯:১২ · ২ মিনিটে পড়ুন
চিকিৎসক ছাড়াই গঠিত স্বাস্থ্যে সেবা বিভাগের গুণগত পরিবর্তন টিম
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩০ অক্টবর ২০২০, শুক্রবার 

স্বাস্থ্য সেবা বিভাগের সেবা প্রদানের প্রক্রিয়া এবং কাজের অভ্যন্তরীণ প্রক্রিয়ায় গুণগত পরিবর্তন এবং উদ্ভাবনী প্রস্তাব বিষয়ে পরিবর্তনের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন, অনুমোদন ও বাস্তবায়ন এর লক্ষ্যে গত ২০ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব উর্মি তামান্নার স্বাক্ষরিত অফিস আদেশে ১৫ সদস্যের ইনোভেশন টিম গঠন করা হয়। তবে ১৫ সদস্যের মধ্যে কোনো চিকিৎসক নেই।

এর আগে ৮ এপ্রিলের মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের আলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ইনোভেশন টিম গঠন করে। ২৫ আগস্ট টিমের পরিধি বাড়ায় ইনোভেশন টিমের কমিটি পুনর্গঠন করা হয়।
টিমের কার্যপরিধির ব্যাপারে বলা হয়, নিয়মিত টিমের সভা অনুষ্ঠান, কর্মপরিকল্পনা বাস্তবায়ন, অগ্রগতি পর্যালোচনা এবং মাসিক সভায় উপস্থাপন। অধিদপ্তর বা দফতর ও সংস্থা পর্যায়ে গঠিত সংশ্লিষ্ট অন্যান্য ইনোভেশন টিমের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়। সেই সাথে প্রতি বছর ৩০ জুনের মধ্যে পূর্ববর্তী অর্থবছরের পূর্ণাঙ্গ বার্ষিক প্রতিবেদন এবং ইনোভেশন ডকুমেন্ট প্রণয়ন, মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ ও স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (প্রশাসন) আহ্বায়ক করে গঠিত এ টিমে সদস্য সচিব করা হয়েছে উপসচিব (প্রশাসন-৪)। টিমের অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত সচিব (ঔষধ প্রশাসন), যুগ্ম সচিব (প্রশাসন), যুগ্ম সচিব (বাজেট), যুগ্ম সচিব (মানবসম্পদ), যুগ্ম সচিব (পার), যুগ্ম সচিব (স্বাস্থ্য), উপসচিব (ক্রয় ও সংগ্রহ-১), উপসচিব (প্রশাসন-৩), উপসচিব (প্রশাসন-২), উপসচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১), উপসচিব (নার্সিং সেবা-১), উপসচিব (জনস্বাস্থ্য-২), সিস্টেম অ্যানালিস্ট।

উল্লেখ্য, ইনোভেশন টিম সম্পর্কে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, “এ ধরনের কোনো টিমের বিষয় তাকে জানানো হয়নি”। তাছাড়া এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে বলেন, “এ ধরনের কোনো টিমের বিষয়ে আমার জানা নেই”।

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।