মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
অতিথি লেখা

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য ঘোষিত প্রণোদনা পরিপত্রের সংশোধন প্রয়োজন

Sarif Sahriarপ্রকাশ: ১২ জুন ২০২০, ৩:৫৩ · ২ মিনিটে পড়ুন
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য ঘোষিত প্রণোদনা পরিপত্রের সংশোধন প্রয়োজন
লেখার আকার

শুক্রবার, ১২ জুন, ২০২০

ডা. আজাদ হাসান
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, ২১তম ব্যাচ

কোভিড-১৯ রোগীর চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের জন্য ঘোষিত প্রণোদনা প্রদান সংক্রান্ত পরিপত্রটি আমার মতে সংশোধন করা প্রয়োজন। এই পরিপত্রে কতগুলো দূর্বলতা বা অসম্পূর্ণতা রয়ে গিয়েছে। যেমনঃ

সরকার কর্তৃক বেসরকারী হাসপাতাল সমূহকে বলা হচ্ছে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবা দিতে। কিন্তু কোভিড-১৯ রোগীর চিকিৎসা করতে যেয়ে বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক কিংবা স্বাস্থ্য কর্মীরা কোভিড-১৯ দ্বারা আক্রান্ত বা সংক্রমিত হলে, তাদের জন্য কি ধরনের সেফটি মেজার বা সুবিধাদি দেয়া হবে? তা এখন পর্যন্ত সরকারের পক্ষ হতে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয় নাই।

যেহেতু কোভিড-১৯ রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীরা উভয়ই একই ধরনের সংক্রমনের তথা জীবনের (স্বাস্থ্য)  ঝুঁকি নিয়ে কাজ করছেন তাই, এই প্রণোদনা দেয়ার ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে একই ধরনের প্রণোদনা এবং সেইফটি/নিরাপত্তা বুহ্য থাকা প্রয়োজন।

এছাড়া এই পরিপত্রটির আর একটি অসম্পূর্ণ দিক হলো, কোভিড-১৯ রোগীর চিকিৎসার সাথে জড়িত আরো অনেক চিকিৎসক রয়েছেন, কিন্তু তাদেরকে স্পষ্টভাবে এই পরিপত্রে অন্তর্ভুক্ত করা হয় নাই। যেমনঃ

১) ইন্টার্নি চিকিৎসক।

২) পোস্ট গ্রাজুয়েশন কোর্সে অধ্যয়নরত এবং কোভিড-১৯ রোগীর চিকিৎসায় সংশ্লিষ্ট বিভিন্ন ফেজ-এ অধ্যয়নরত চিকিৎসক(পোস্ট -গ্রাজুয়েট স্টুডেন্ট), তথা সরকারি এবং বেসরকারি চিকিৎসকবৃন্দ।

৩) তাছাড়া এই রোগটি এতটাই ছোঁয়াচে বা সংক্রমণ প্রবণ যে, এটা যে কেবল চিকিৎসককেই আক্রান্ত করে ক্ষান্ত হচ্ছে তা নয়, একবার যেই ঘরে ঢুকছে, সেই ফ্যামিলির কাউকে ছাড় দিচ্ছে না। সুতরাং প্রণোদনার সাথে সাথে চিকিৎসকদের চিকিৎসা/স্বাস্থ্যবীমা এবং জীবন বীমা চালু করার বিষয়গুলোও যৌক্তিক ভাবে সামনে চলে আসে।

তাই, আমি আলোচ্য বিষয় সমূহের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং বিষয় সমূহ আন্তরিকতার সাথে ও সহানুভূতির সাথে বিবেচনায় নিয়ে, উক্ত পরিপত্রটি সংশোধনের অনুরোধ রাখছি।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সব বাবার প্রতি গভীর শ্রদ্ধা || ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ২০ জুন, ২০২২, সোমবার ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মা একটি বর্ণের আর দুটি বর্ণের খুব ছোট একটি শব্দ বাবা; কিন্তু বাস্তবতায় তার গভীরতা আর বিশালতা সীমাহীন। আদর-শাসন, স্নেহ-মায়া-মমতা, সন্তানকে ভালো রাখতে…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।