মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

চালের দানার চেয়েও ছোট পেসমেকার তৈরি করেছে বিজ্ঞানীরা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ৭:১০ · ২ মিনিটে পড়ুন
চালের দানার চেয়েও ছোট পেসমেকার তৈরি করেছে বিজ্ঞানীরা
লেখার আকার

রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫

চালের দানার চেয়েও ছোট পেসমেকার তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। ৩.৫ মিলিমিটার দৈর্ঘ্যের পেসমেকারটি প্রস্থে প্রায় ১.৮ মিলিমিটার। পুরুত্বও খুব কম, প্রায় এক মিলিমিটার। বিজ্ঞানীদের দাবি, আকারে ছোট হলেও পেসমেকারটি বর্তমানে ব্যবহৃত পেসমেকারের মতোই কাজ করতে পারে। এনডিটিভির বরাতে এমন তথ্য জানা গেছে।

বিজ্ঞানীদের তথ্যমতে, জন্মগত হৃদ্‌রোগে আক্রান্ত শিশুদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে পেসমেকারটি। এ বিষয়ে বিজ্ঞানী জন এ রজার্স বলেন, ‘আমাদের জানামতে এটি বিশ্বের ক্ষুদ্রতম পেসমেকার। শিশুদের পেডিয়াট্রিক হার্ট সার্জারির সময় অস্থায়ী পেসমেকারের প্রয়োজন হয়। এ ক্ষেত্রে ছোট পেসমেকারটি সহজেই ব্যবহার করা যাবে।’

বর্তমানে আকারে বড় পেসমেকার অস্ত্রোপচার করে হৃৎপিণ্ডের পেশিতে ইলেকট্রোড সেলাই করে বসানো হয়। কিন্তু যখন যন্ত্রটির আর প্রয়োজন হয় না, তখন তা আবার খুলে ফেলা হয়। এর ফলে পেসমেকার কখনো কখনো ক্ষতির কারণ হয়ে থাকে। তবে আকারে ছোট পেসমেকারটি প্রয়োজন শেষে শরীরের মধ্যে নিজ থেকেই দ্রবীভূত হয়ে যাবে। এ বিষয়ে হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ইগর ইয়েফিমভ বলেন, প্রায় ১ শতাংশ শিশু জন্মগত হৃদ্‌রোগ নিয়ে জন্মগ্রহণ করে। তাদের বেশির ভাগেরই পরে অস্থায়ী পেসমেকারের প্রয়োজন হয়। এ ক্ষুদ্র পেসমেকারটি অপসারণের জন্য আরেকটি অস্ত্রোপচারের প্রয়োজন হবে না।

বিদ্যুৎ সরবরাহের জন্য ক্ষুদ্র পেসমেকারটিতে একটি গ্যালভানিক সেল যুক্ত করা হয়েছে। এর ফলে পেসমেকারটি আশপাশের জৈব তরলের সংস্পর্শে এলেই ইলেকট্রোড ব্যাটারিতে পরিণত হয়। আর তখন রাসায়নিক বিক্রিয়া হৃৎপিণ্ডকে উদ্দীপিত করার জন্য বৈদ্যুতিক প্রবাহ সঞ্চালন করতে থাকে। আলোর ইনফ্রারেড তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করে পেসমেকারটিকে নিরাপদে শরীরে প্রবেশ করানো যায়।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।