মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬৪ অগ্রহায়ণ ১৪৩৩ · ৭ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

চাওয়া হল চিকিৎসক, নিয়োগ দেওয়া হল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (স্যাকমো)

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ৪:৫০ · ২ মিনিটে পড়ুন
চাওয়া হল চিকিৎসক, নিয়োগ দেওয়া হল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (স্যাকমো)
লেখার আকার

বুধবার, ১৯ মার্চ, ২০২৫

চিকিৎসক চাওয়ায় মিলেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (স্যাকমো)! বরিশালের বাকেরগঞ্জে ঘটেছে এমন ঘটনা। জানা গেছে, বরিশালের বাকেরগঞ্জের ২নং চরাদি ইউনিয়নের মকিমাবাদ বাজারের ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্রে কোন চিকিৎসক নেই মর্মে উপজেলা নির্বাহী অফিসারের নিকট এলাকাবাসীর পক্ষে আবেদন করা হয়। পরবর্তীতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেখানে চিকিৎসকের পরিবর্তে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (স্যাকমো) নিয়োগ দিয়েছেন! এতে তাদেরকে প্রতারিত করা হয়েছে বলে ভাবছেন এলাকাবাসী!

এ বিষয়ে বেশ ক্ষুব্ধ হয়েছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্ল্যাটফর্মকে জানান, “প্রয়োজনে তারা সেটা (মা ও শিশু কল্যাণ কেন্দ্র) বন্ধ করে দিক। কিন্তু প্রতারণা করার ত দরকার ছিল না!”

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বাক্ষরিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগের অফিস আদেশে বলা হয়েছে, “বরিশাল জেলাধীন বাকেরগঞ্জ উপজেলার ২নং চরাদি ইউনিয়নের মকিমাবাদ বাজার সংলগ্ন ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্রে কোন চিকিৎসক নেই মর্মে উপজেলা নির্বাহী অফিসার, বাকেরগঞ্জ, বরিশাল মহোদয়ের নিকট এলাকাবাসীর পক্ষে এনামুল হক সবুজ, যুগ্ম আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বরিশাল মহানগর আবেদন করেন। উক্ত আবেদন বিবেচনা করিয়া উপপরিচালক, পরিবার পরিকল্পনা, বরিশাল মহোদয়ের স্মারক নং ৫৯.১১.০৬০০.০০৩/১৯.০০১.২৪-১৭৩, তারিখ: ১২-০২-২০২৫ খ্রি. এর আলোকে ও অনুমতিক্রমে জনস্বার্থে আশু ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে নিম্নলিখিত ২ (দুই) জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে নিম্নলিখিত ছক মোতাবেক নিজ দায়িত্বসহ অতিরিক্ত দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করা হলো।”

শেষে ছক আকারে নিয়োগকৃত মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের পূর্ববর্তী কর্মস্থল ও বর্তমানে পদায়িত কর্মস্থলের কথা উল্লেখ করা হয়েছে।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।