মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬৩০ কার্তিক ১৪৩৩ · ৩ জমাদিউস সানি ১৪৪৮
নিউজ

চট্টগ্রামে বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠানে ধর্মঘট বিষয়ে বিস্তারিত বিবৃতি প্রকাশ করলো বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠান সমিতি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৮ জুলাই ২০১৮, ৬:৩০ · ২ মিনিটে পড়ুন
চট্টগ্রামে বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠানে ধর্মঘট বিষয়ে বিস্তারিত বিবৃতি প্রকাশ করলো বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠান সমিতি
লেখার আকার

বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠানের ধর্মঘট প্রসংগে বিস্তারিত বিবৃতি প্রকাশ করেছে “বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠান সমিতি।”

উক্ত বিবৃতিতে বলা হয়েছে:
“চট্রগ্রামের বিভিন্ন বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠানে অভিযানের নামে অস্ত্র তাক করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে হয়রানিমূলক রয়েল হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতাল, ম্যাক্স হাসপাতাল ও সিএসসিআর-এ রােগীর এন্ট্রি বন্ধ করে ল্যাবরেটরি কার্যক্রম বন্ধ করা, অপারেশন থিয়েটার ও আইসিইউ এর মত সংবেদনশীল সংরক্ষিত স্থানে নির্ধারিত পােষাক ব্যতিত সাংবাদিকসহ সদলবলে ন্যাক্কারজনক অনুপ্রবেশ
এর প্রতিবাদে বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠান সমিতি, চট্টগ্রামের উদ্যোগে অনির্দিষ্টকালের জন্য সকল প্রকার চিকিৎসা কার্যক্রম ও পরীক্ষা নিরীক্ষা বন্ধ ঘােষনা করা হয়েছে।
 
উল্লেখ্য যে, স্বাস্থ্য সংশ্লিষ্ট সকল সরকারী বিভাগ যেমন স্বাস্থ্য মন্ত্রনালয় (স্বাস্থ্য অধিদপ্তর/ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক/ সিভিল সার্জন এর অনুমতি ব্যতিরেকে সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে RAB ও জনৈক ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে আজ সকালে এই ন্যাক্কারজনক হয়রানিমূলক অভিযান চালানাে হয়। বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠান সমিতির তাৎক্ষনিক জরুরী সভায় ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করে সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুসারে অনির্দিষ্টকালের জন্য সকল বেসরকারী ডায়াগনস্টিক সেন্টার, বেসরকারী হাসপাতাল,বেসরকারী মেডিকেল কলেজ হাসপাতাল, বিএনএসবি, মেমন হাসপাতাল, ডায়াবেটিক হাসপাতাল,লায়ন্স হাসপাতাল, রেড ক্রিসেন্ট হাসপাতালে সকল প্রকার চিকিৎসা সেবা কার্যক্রম যেমন বহির্বিভাগ ও চেম্বারে রােগী দেখা এবং রােগ নিরূপনী পরীক্ষা নিরীক্ষা বন্ধ থাকবে। যে সমস্ত রােগী ইতিমধ্যে ভর্তি আছেন তাদের চিকিৎসা চলবে, নতুন কোন রােগী ভর্তি করা হবে না। তবে বেসরকারী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগ খােলা থাকবে।”
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।