মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওথেরাপি মাত্র ৯০ টাকায়, প্রতিদিন ১০০ জন।

ওয়েব টিমপ্রকাশ: ১৩ নভেম্বর ২০১৮, ৩:১৯ · ২ মিনিটে পড়ুন
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওথেরাপি মাত্র ৯০ টাকায়, প্রতিদিন ১০০ জন।
লেখার আকার


চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ক্যানসার চিকিৎসায় অত্যাধুনিক রেডিওথেরাপি সেবা কার্যক্রম চালু হচ্ছে মঙ্গলবার (১৩ নভেম্বর)। যে মেশিনটির জন্য চট্টগ্রামের লাখো ক্যানসার রোগী তিন বছর অপেক্ষায় ছিলেন।

প্রায় সাড়ে ১০ কোটি টাকায় কেনা এ মেশিনটি মঙ্গলবার সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন উদ্বোধন করবেন।

চমেক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ মেশিনটি থেকে একটানা ১৫ বছর চিকিৎসাসেবা পাবেন রোগীরা। একবার রেডিওথেরাপির জন্য খরচ পড়বে মাত্র ৯০ টাকা। দৈনিক ৯০ থেকে ১০০ রোগী রেডিওথেরাপির সেবা পাবেন।

হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের একমাত্র কোবাল্ট মেশিনটি ‘আউট অব অর্ডার’ হয়েছিল ২০১৫ সালের সেপ্টেম্বরে। এরপর মেরামতের কয়েক দফা উদ্যোগ ব্যর্থ হওয়ার পর নতুন মেশিন আনতে লেখালেখি শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে তিন বছর পর নতুন মেশিন চালু হচ্ছে।

চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম জানান, ৩১ অক্টোবর পরমাণু শক্তি কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল মেশিনটির সোর্স পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে ৪ নভেম্বর সোর্স থেকে রেডিয়েশন নির্গমন সংক্রান্ত ‘বিপদমুক্ত’ বলে সনদ দেওয়া হয়। এর পরই মেশিনটি সেবার জন্য চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, মেশিনটি একদিকে ব্যয়বহুল অন্যদিকে পরমাণু শক্তি কমিশনের অনুমিত। তাই মেশিনটি চালু হতে এত দিন সময় লেগেছে। মঙ্গলবার থেকে প্রতিদিন ৯০ থেকে ১০০ রোগী রেডিওথেরাপি সেবা পাবেন। এ জন্য তাদের খরচ পড়বে মাত্র ৯০ টাকা। ক্ষেত্রবিশেষে ফি আরও বাড়তে পারে।

খবরঃ বাংলানিউজ২৪/জেইউ/টিসি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।