মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে চালু হচ্ছে করোনা শনাক্তের পরীক্ষা

Platformপ্রকাশ: ৩ জুন ২০২০, ৮:২৩ · ২ মিনিটে পড়ুন
গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে চালু হচ্ছে করোনা শনাক্তের পরীক্ষা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ৩ জুন ২০২০

এবারে গাজীপুরেও হবে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা। আগামী ৬ জুন শনিবার সকাল ১১.৩০ ঘটিকা নাগাদ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ শনাক্তের জন্য আরটি-পিসিআর (real time PCR) ল্যাবরেটরি উদ্বোধন করা হবে। রবিবার ৭ জুন থেকে নমুনা সংগ্রহ এবং নমুনা পরীক্ষার রিপোর্টিং কার্যক্রম চালু হওয়ার কথা নিশ্চিত করেছেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম।

সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম বলেন,

“আইইডিসিআর এর নির্দেশনা অনুযায়ী প্রথম কিছু দিন আমরা অল্প কিছু নমুনা নিয়ে কাজ করবো। আমাদের ল্যাবরেটরিতে যেগুলো রিপোর্ট আসবে তাদের থেকে পাঁচটি পজিটিভ রিপোর্ট এবং পাঁচটি নেগেটিভ রিপোর্ট আইইডিসিআর এ পাঠাবো। আমাদের নমুনা নিয়ে আইইডিসিআর পুনরায় পরীক্ষা করবে। যদি আমাদের রিপোর্ট এর সাথে আইইডিসিআর এর রিপোর্ট মিলে যায় তাহলে আইইডিসিআর আমাদের পূর্ণ গতিতে কাজ করার অনুমতি দিবে। এই জন্য আমরা হয়তো প্রথম সপ্তাহে ৩০টি নমুনা সংগ্রহ করবো।”

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব উদ্বোধন হলে দ্রুততম সময়ে করোনা শনাক্তকরণ সুফল বয়ে আনবে গাজীপুরবাসীর বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গগত উল্লেখ্য, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল বিগত এক মাসেরও অধিক সময় ধরে ‘করোনা ডেডিকেটেড হাসপাতাল’ হিসেবে সেবা দিয়ে যাচ্ছে।

ক্যাম্পাস প্রতিনিধি/আবিদ মাহমুদ সিজান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।