বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

গর্ভবতী মায়েদের করোনাকালীন দূর্যোগে টেলিমেডিসিন পরিসেবা প্রদানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ

প্ল্যাটফর্ম নিউজ, ২৪ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার

অধ্যাপক ডা. ফাতেমা আশরাফ
বিভাগীয় প্রধান (অবস্ ও গাইনী)
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল।

যে পটভূমিতে শুরু হয়েছিল এই ফেসবুক লাইভ সেবাঃ

যেন হঠাৎ একটি পরিবর্তন। যেন হঠাৎ আতঙ্ক। পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়ার তাড়া। ১১ মার্চ, ২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণা ‘কোভিড-১৯ একটি বৈশ্বিক মহামারী’ রূপ নিয়েছে। ৮ মার্চ বাংলাদেশে প্রথম মিলেছে কোভিড-১৯ পজিটিভ রোগীর সন্ধান। স্বাস্থ্য ব্যবস্থাকে পরিবর্তিত রূপে গুছিয়ে নিতে না নিতেই ২৬ মার্চ থেকে শুরু হয়েছে সাধারণ ছুটি, কঠোর হুশিয়ারী দেওয়া হয়েছে ঘর থেকে কেউ বের হবেন না। সাধারণ মানুষেরা কি জানেন, আসলে Covid-19 কি ধরনের অসুস্থতা?  কিভাবে ছড়ায়? কিভাবে নিরাপদ থাকা যাবে? একা নাকি পরিবারের সদস্যদের নিয়ে, নাকি ঘরে-বাইরে যারা কাছে পিঠে আছেন তাদের সহ? অসুস্থ হলে চিকিৎসালয়? চিকিৎসক, নার্স, অন্যান্য স্বাস্থ্য কর্মী, যাদের মুখোমুখি বসতে হয়। হাসপাতালের বহির্বিভাগের ভীড়- যেখানে মানুষের সাথে গা ঘেঁষাঘেঁষি হয়। হাসপাতালের অন্তর্বিভাগ, যেখানে বিছানাগুলি রোগীর চাপে একেবারেই কাছাকাছি, বিভিন্ন বয়সী রোগী সহযোগীদের ভীড়। মানুষ এসবের অনেক কিছুই জানেন না।

আমাদের গর্ভবতী মায়েরা-আমাদের প্রিয় সম্পদ। তাদের ভালো রাখা, বাঁচিয়ে রাখার লড়াইয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ অর্জন করেছিল MDG Target সরকার, সরকারের পার্টনার অর্গানাইজেশন, ছােট-বড় NGO প্রতিষ্ঠান সবাই কাজ করছিল। দিন-রাত্র নানা strategy, নানা Standard Operating Procedure (SOP), Budget বৃদ্ধি, Creative activities, স্বাস্থ্য ব্যবস্থাপনায় Talent hunting এবং তাদের কাজে লাগানাে, Digital স্বাস্থ্য সেবা এসবই চলছিল Universal Health Coverage এবং SDG’র লক্ষমাত্রা অর্জনকে সামনে রেখে।

২৬ শে মার্চ থেকে হঠাৎ করে গৃহবন্দী বাংলাদেশ- সারা বিশ্ব তার সঙ্গী। এ যেন গােটা পৃথিবী একই শৃঙ্খলা মেনে গৃহে অন্তরীন। এরকম একটি নাজুক পরিস্থিতিতে গর্ভকালীন সেবা ও মায়েদের অন্যান্য স্বাস্থ্য সমস্যার পরামর্শ দেওয়ার ভিন্নতর উপায় খুঁজে পাওয়া ছিল একান্ত জরুরী। মানুষের জানা প্রয়ােজন ছিল ঘরে বসে তারা কি কি স্বাস্থ্য সেবা পেতে পারেন, কখন কি জরুরী অবস্থায় তাকে ঘরের বাইরে আসতে হবে এবং কোন হাসপাতালে কখন কিভাবে সেবাটি পেতে হবে। গর্ভকালীন সময়ে করণীয় সম্পর্কে বাংলাদেশের অগ্রনী ভূমিকায় থাকা ও জিএসবির প্রধানগণ দিন-রাত্রি পরিশ্রম করে তৈরী করেছেন গাইড লাইন, যা কি না সরকারি ভাবে অনুমােদিত হয়েছে। সেই বিষয়গুলিও মানুষের জানা একান্ত জরুরী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা সমূহ যেমন-Royal College of Obstetrician & Gynaecologists (RCOG), American College of Obstetrician & Gynaecologists (ACOG) তাদের নির্দেশিকা গুলি ওজিএসবি’র গাইডলাইন প্রস্তুতিতে সহায়ক হিসেবে সংকলিত হয়েছে। এজন্য দিন-রাত খেটেছেন ওজিএসবি’র কর্মকর্তা বৃন্দ।

সরকারের সহযোগী সংস্থা (Govt. Partner) যেমন UNFPA, UNICEF তারা ওজিএসবি কে সার্বিক সহায়তা দিয়েছেন। এতো কর্মকাণ্ড যাদের জন্য সেই মায়েদেরকে খবরগুলি পৌঁছানো, পরিবারকে আশ্বস্ত করা ছিল একটি জরুরী কাজ, একটি মানবিক বিষয়। সেই চাহিদা থেকে হঠাৎ আবিষ্কারের মতোই (evolution) আমাদের Live Facebook Session অনুষ্ঠানের প্রয়াস। এটিকে সামনে নিয়ে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের অনুমতিক্রমে আমাদের সিদ্ধান্ত পরিপক্ক হয় যে, আমরা সেবাটি সোহরাওয়ার্দী হাসপাতালে বসেই দিব এবং গাইনী অবস্ বিভাগে কর্মরত বিভিন্ন স্তরের চিকিৎসকবৃন্দ গ্রুপ গ্রুপ হয়ে কাজটি সপ্তাহে তিন দিন চালিয়ে যাবো।

https://phfbd.net/publications/tele-medicine-service-for-pregnant-women-during-covid-19/

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।