শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ওয়ার্ল্ড লাং ডে: ৫টি উপায়ে সুস্থ রাখুন আপনার ফুসফুসকে

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার

আজ ২৫শে সেপ্টেম্বর, বিশ্ব ফুসফুস দিবস। প্রতি বছর এই দিনে বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে এই দিনটি পালিত হয়। কিন্তু কেন এই দিনটি পালিত হয় তা আমাদের অনেকরই অজানা। চলুন আজ জেনে নেওয়া যাক।

ছবি: ইন্টারনেট

বিশ্ব ফুসফুস দিবস পালন করার লক্ষ্য হল বিশ্বব্যাপী মানুষের ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগের বিষয়ে সচেতনতা জোরদার করা এবং সকলকে আরো যত্নবান হতে উৎসাহিত করা। বাংলাদেশ লাং ফাউন্ডেশন ২০০৭ সাল হতে এই দিবসটি পালন করে আসছে এবং বিশ্বব্যাপী দিবসটি পালিত হয় ২০০২ সাল হতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্যমন্ত্রণালয় সূত্রে জানা যায়, বাংলাদেশের মোট জনসংখ্যার একটি বড় অংশই ফুসফুসের রোগে আক্রান্ত এবং দেশের প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ অ্যাজমা রোগে ভুগছে। ফুসফুসের দীর্ঘমেয়াদি রোগ সিওপিডি (Chronic obstructive pulmonary disease) সম্পর্কে যদি একটু জটিল ধারণা নিতে চাই তাহলে প্রথমে জানতে হবে, বর্তমানে সারা দেশে প্রায় ২১০মিলিয়ন লোক সিওপিডিতে ভুগছেন এবং ২০৩০ সালে সিওপিডি হবে তৃতীয় প্রাণঘাতী রোগ। এই ভবিষ্যত প্রাণঘাতী রোগটি সহ আরো বিভিন্ন ফুসফুসজনিত রোগ থেকে বাঁচার জন্য সকলের এই নিয়মগুলো মেনে চলতে হবে-

• ধূমপান হতে দূরে থাকা
ফুসফুসে ক্যান্সার সৃষ্টির একটি অন্যতম কারন হলো ধূমপান। ক্যান্সার ছাড়াও ধূমপানের ফলে আরো জটিল কিছু রোগ হয়ে থাকে যেমনঃ সিওপিডি, অ্যাজমা, ইডিওপেথিক পালমোনারী ফাইব্রসিস ইত্যাদি। একজন ধূমপায়ী ব্যক্তির ক্যান্সার হওয়ার আশংকা একজন অধূমপায়ী ব্যক্তি হতে অনেক গুণ বেশি। প্রতিবছর ধূমপানের কারণে প্রায় ৫০লাখ মানুষ মৃত্যুবরণ করে। এটি আমাদের ফুসফুসের পাশাপাশি হৃদপিণ্ডকেও ক্ষতিগ্রস্ত করে।

• নিয়মিত ফুসফুসের ব্যায়াম
ধূমপান হতে দূরে থাকার পাশাপাশি নিয়মিত ব্যায়াম একটি ফুসফুসকে সুস্থ রাখতে অনেকাংশেই কার্যকরী।নিয়মিত ব্যায়ামের ফলে হৃদস্পন্দন দ্রুত হওয়ার পাশাপাশি ফুসফুস ও দ্রুত কাজ করে এবং বেশি বেশি অক্সিজেন গ্রহণ করে মাংসপেশি সবল রাখে। ফুসফুস যত বেশি সুস্থ থাকবে, রোগবালাই ততবেশি দূরে থাকবে।

• শ্বাস গোনার ব্যায়াম
এই ব্যায়ামে ক্রমান্বয়ে প্রশ্বাসের সময় ধীর করে আনতে হয়। মেরুদণ্ড সোজা করে বসুন। চোখ বন্ধ করে পর পর কয়েকবার গভীর শ্বাস-প্রশ্বাস নিন। ধীরে ধীরে এর গতি কমে আসবে। প্রথমে প্রশ্বাস ছাড়ার সময় এক গুনবেন, তার পরের বার দুই, এভাবে পাঁচ পর্যন্ত। তারপর আবার নতুন করে এক দিয়ে শুরু করুন। এই ব্যায়ামটি দিনে ১০ মিনিট করবেন। এটি এক ধরনের মেডিটেশন বা ধ্যান। এটি মস্তিষ্ককে সজাগ করে ও মনঃসংযোগ বাড়ায় এবং মানসিক চাপ কমায়।

ছবি: প্রতীকী

• ধূলোবালির সংস্পর্শ হতে দূরে থাকা
ধোঁয়া ও ধূলোবালির জন্য ফুসফুসের প্রদাহ হতে পারে। এতে করে ধীরে ধীরে ফুসফুসের কোষগুলো অকেজো হতে থাকে। ফলে অল্প পরিশ্রমই হাঁপিয়ে যাওয়া, শ্বাসকষ্ট হয়। এসব ধোঁয়া-ধূলো এড়ানোর জন্য রাস্তাঘাটে মুখে মাস্ক পরিধান করা উচিত। মশার কয়েল, কীটনাশক জাতীয় স্প্রে হতে যথাসম্ভব দূরে থাকতে হবে এবং সকলের ঘরবাড়ি পরিষ্কার রাখতে হবে।

• সংক্রমণ রোধ
ফুসফুসের রোগ হতে বাঁচার জন্য সংক্রমণ রোধ করা খুবই জরুরি।ফুসফুসের সংক্রমণ রোধ করার ভালো উপায় হলো নিয়মিত গরম পানি এবং সাবান দিয়ে হাত পরিষ্কার করা। বেশি বেশি পানি পান করা এবং ফলমূল-শাকসব্জি খাওয়া।

কাজেই বিশ্বকে সুস্থভাবে বাঁচতে হলে ধূমপান ও বায়ুদূষণ পরিহার করে স্বাস্থ্যকর আবাসন ও পরিবেশ নিশ্চিত করতে হবে, গ্রহণ করতে হবে সুস্থ জীবনধারা।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।