মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

গবেষণার প্রতি অধিক গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন,উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ২:০৩ · ২ মিনিটে পড়ুন
গবেষণার প্রতি অধিক গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন,উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান
লেখার আকার

26001316_2070290599873947_7356526440658911341_n

 
আজ ২৮ ডিসেম্বর ২০১৭।

বিএসএমএমইউ’র গবেষণা কেন্দ্রের গুরুত্বপূর্ণ একটি সভায়, উচ্চ মানসম্পন্ন গবেষণার প্রতি অধিক গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন  উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

 

 
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, “রোগীসহ সাধারণ মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এমন উচ্চ মানসম্পন্ন গবেষণার প্রতি অধিক গুরুত্ব দিন। চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা সেবার সাথে সমান তালে গবেষণা কার্যক্রম আরো বৃদ্ধির মাধ্যমে গবেষণাকেও এগিয়ে নিতে হবে। দ্রুততার সাথে গবেষণা কার্যক্রমসম্পাদন করতে পারলে সর্বক্ষেত্রে সহায়তা মিলবে ও সুফল পাওয়া যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন চিকিৎসা সেবার মতো গবেষণাকেও সমান গুরুত্ব দিচ্ছে। গবেষণা কার্যক্রমকে উৎসাহিত করতে প্রথমবারের মতো গবেষণা দিবস পালন করা হয়েছে। নির্মিতব্য কনভেনশন সেন্টারের দু’টি ফ্লোর গবেষণা কেন্দ্রের জন্য বরাদ্দ রাখা হয়েছে।”

বুধবার  বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদ ভবনে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের এক গুরুত্বপূর্ণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

 

25994665_2070290703207270_2766793548085102553_n

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, প্যাথলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ কামাল, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. হারিসুল হক, বায়োকেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ও গবেষক ডা. শেখ মোঃ খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আরো উপস্থিত ছিলেন ভাইরোলজি বিভাগের অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, ফিজিক্যাল মেডিসনি এন্ড রিহ্যাবিলটেশন বিভাগের অধ্যাপক ডা. এম এ শাকুর, সহকারী অধ্যাপক ডা. মশিউর রহমান খসরু, অবস এন্ড গাইনী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রেজাউল করিম কাজল, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. দেবতোষ কুমার পাল, ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ তানভীর ইসলাম, বায়োকেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ মতিউর রহমান, সহযোগী অধ্যাপক ডা. সুুব্রত কুমার বিশ^াস, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফারিহা হাসিন, সহকারী অধ্যাপক ডা. খালেকুজ্জামান (রোমেন রায়হান), এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহাজাদা সেলিম, উপ-রেজিস্ট্রার ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

 

সভায় গবেষণার জন্য বিদ্যমান সুযোগ-সুবিধার সর্বোচ্চ ব্যবহার, গবেষণা কেন্দ্রের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম, গবেষণার ক্ষেত্রে সীমাবদ্ধতা, সমস্যা সমূহ ও সমাধানের উপায়, গবেষণার সুযোগ-সুবিধা বৃদ্ধিকরণ ও ফান্ড সংগ্রহ ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ছবি: সোহেল গাজী। তথ্য : প্রশান্ত মজুমদার।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।