সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

“গবেষণা নয় চিকিৎসায় সুস্থ হয়েছে কোভিড-১৯ আক্রান্ত রোগীরা”- ডা. তারেক আলম

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ মে ২০২০, রবিবার

গত ১৬ মে দৈনিক কালের কণ্ঠে এবং বাংলানিউজে ‘দেশে করোনা চিকিৎসায় বড় সাফল্য বা একই করোনা চিকিৎসায় বিস্ময়কর সাফল্য দেখছে বাংলাদেশি গবেষক দল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয় কোভিড-১৯ আক্রান্তদের উপর ইভারমেকটিন ও ডক্সিসাইক্লিন প্রয়োগে গবেষণায় ভালো ফল পাওয়া গেছে। এই প্রতিবেদনগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর প্রতিবেদনের বক্তব্য আসলেই সঠিক কিনা এ বিষয়ে বির্তক শুরু হলে অনেকেই সন্দেহ প্রকাশ করেন ”এটা সত্যিই গবেষণা কিনা আর গবেষণা হলে গবেষণার সঠিক পদ্ধতি অবলম্বন করা হয়েছিল কিনা” আবার ”ওষুধ গুলো ব্যবহারে ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে অনুমোদন দেয়া হয়েছে কিনা”।

প্রতিবেদনটি প্রকাশের পর
বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তারেক আলম বলেন, তারা কোনো গবেষণা করেননি। মূলত, কোভিড-১৯ পজিটিভ হওয়া কিছু রোগী নিজেদের তথ্য গোপন করে হাসপাতালে ভর্তি হওয়ায় তাদের দ্বারা সংক্রমিত হাসপাতালের কয়েকজন ইর্টান ডাক্তার, নার্স এবং ওর্য়াড বয় সহ প্রায় ৬০ জন রোগীকে চিকিৎসা দেওয়ার সময় দুটি ওষুধের মিশ্রণ ব্যবহার করা হয়েছে, এসব রোগীদের অ্যান্টিপ্রোটোজোয়াল মেডিসিন ইভারমেকটিনের সিঙ্গল ডোজ এর সাথে অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন মিশিয়ে প্রয়োগ করা হয়েছে। রোগীদের মধ্যে ৬ বা ৭ জনের অবস্থা কিছুটা গুরুতর ছিল এবং বাকিরা ছিলেন প্রাথমিক পর্যায়ের আক্রান্ত।

অ্যান্টিপ্রোটোজোয়াল ওষুধটি তৈরি করা হয়েছিল জাপানের কিতাসাতো বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সাতোশি ওমুরার এক গবেষণার ওপর ভিত্তি করে, যে কাজের জন্য তিনি ২০১৫ সালে চিকিৎসায় নোবেল পান। টোকিওর ওই বিশ্ববিদ্যালয়েও সম্প্রতি কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় পরীক্ষামূলকভাবে আইভারমেকটিন ব্যবহার করে দেখার ঘোষণা দিয়েছে। এদিকে অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি ও মেলবোর্ন ইউনিভার্সিটি মেডিকেল কলেজও একটি গবেষণায় ল্যাব টেস্টে (সেল কালচারে প্রাণি বা মানুষের শরীরে নয়) এমন ওষুধ প্রয়োগে ভালো ফলাফল আসে এবং পেরু ও ইরাকসহ কয়েকটি দেশে একই পদ্ধতিতে পরীক্ষামূলক চিকিৎসা চলার প্রেক্ষিতে ওষুধগুলো পরীক্ষামূলকভাবে এটি প্রয়োগ করা হয়েছে এবং ভালো ফল পাওয়া গিয়েছে। তাদের গবেষণায় দেখা গিয়েছে, আইভারমেকটিন ব্যবহারে নতুন করোনাভাইরাসের সংখ্যা বৃদ্ধির হার উল্লেখযোগ্য মাত্রায় কমে যায় আর ইউনিভার্সিটি অব উটাহর গবেষকরা বলছে, আইভারমেকটিন প্রয়োগে কোভিড-১৯ রোগীদের বেঁচে যাওয়ার সম্ভাবনা বাড়ে বলে তারা দেখতে পেয়েছেন।

আইভারমেকটিন আর ডক্সিসাইক্লিনের এই ককটেল এর আগে সার্স মহামারীর সময়ও ব্যবহার করা হয়েছিল জানিয়ে ডা. তারেক আলম বলেন, “এই ওষুধ ভাইরাসকে মারে কিন্তু কীভাবে মারে সেটা আমরা এখনও বের করা যায়নি।

তাদের ফলাফলকে আমলে নিয়ে অন্য রোগের জন্য তৈরি দুটি ওষুধের মিশ্রণ রোগীদের ওপর প্রয়োগ করে বাংলাদেশেও ভালো ফলাফল পেয়েছেন।
তিনি আরও বলেন, “প্রথমত বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল কোভিড ডেডিকেটিভ হাসপাতাল নয়, ফলে এখানে গবেষনা নয় চিকিৎসায় সুস্থ হয়েছে কোভিড-১৯ আক্রান্ত রোগীরা। তিনি আরও বলেন, এখানে কোভিড পজিটিভ ৬০ জন কয়েক দিনের মধ্যে নেগেটিভ হয়েছেন অর্থাৎ, শতভাগই সেরে উঠেছেন। ডাক্তার তারেকের মতে, “এই ওষুধ যে কেউ ব্যবহারের কোনো সুযোগ নেই। শুধু চিকিৎসা প্রদানকারী ডাক্তাররা যদি মনে করেন কারো ওপর এটা প্রয়োগ করা যেতে পারে তাহলে তারাই শুধু করতে পারবেন। আর এই ওষুধ গুলো স্বল্পমূল্যের তাই আমাদের দেশের জন্য এই ওষুধ ব্যবহার খুবই সুবিধাজনক হবে।”

তিনি জানান, আগামী কয়েকদিনের মধ্যে আইসিডিডিআরবি এই ওষুধের প্রয়োগ নিয়ে গবেষণা শুরু করবে যেমনটি দেশের বাইরেও একাধিক প্রতিষ্ঠান শুরু করেছে।

তথ্যসূত্রঃ
Boom Bangladesh news portal
ekattor.tv news
bdnews 24 bangla

নিজস্ব প্রতিবেদক
সিলভিয়া মীম

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।