মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

গণস্বাস্থ্যের কিটে করোনামুক্ত প্রমাণিত হলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

Platformপ্রকাশ: ১৪ জুন ২০২০, ১১:০০ · ২ মিনিটে পড়ুন
গণস্বাস্থ্যের কিটে করোনামুক্ত প্রমাণিত হলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৪ জুন, ২০২০, রবিবার

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনামুক্ত হয়েছেন। গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত এন্টিজেন কিট দিয়ে পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায় নি।

গণস্বাস্থ্য কেন্দ্রের উপাচার্য ও কিট প্রকল্পের সমন্বয়কারী ডা. মু‌হিব উল্লাহ খোন্দকার বললেন, “আল্লাহর রহমতে‌ ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনা এ‌ন্টিজেন নেগে‌টিভ এবং এ‌ন্টিব‌ডি ফর কো‌ভিড ১৯ পজে‌টিভ। আমরা ওনার ‘জিআর কোভিড-১৯ র‍্যাপিড ডট ব্লট আইজিজি’ পরীক্ষাও করে‌ছি। উ‌নি সেখানেও পজে‌টিভ; অর্থাৎ ওনার সিরোকনভার্সান হয়েছে। ওনার সকল পরীক্ষা ওনার নিজের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য-আরএনএ বায়োটেক উদ্ভা‌বিত র‍্যাপিড টেস্টিং কিট দিয়ে করা হয়েছে।উ‌নি বর্তমানে কোভিড নেগে‌টিভ নিউমো‌নিয়াতে ভুগ‌ছেন। বাড়তি অক্সিজেন ছাড়াই তিনি অক্সিজেন স্যাচুরেশন ৯৫% রাখতে পেরেছেন।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী উনার নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ এর সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। শনিবার, ১৩ জুন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আপডেট জানিয়ে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মামুন মোস্তাফি বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুস ও গলার প্রদাহ ধীরে ধীরে উন্নতি হচ্ছে। নিয়মিত ডায়ালাইসিস, বিশেষায়িত চেষ্ট ফিজিওথেরাপি এবং অন্যান্য চিকিৎসা দেওয়া হচ্ছে তাঁকে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশবাসীর কা‌ছে কৃতজ্ঞতা জা‌নি‌য়ে‌ছেন। এর আগে গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। প্রথমে গণস্বাস্থের কিটের পরীক্ষায় তার শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।

নিজস্ব প্রতিবেদক/রুহানা অরণি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।