মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ · ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

হেলিকপ্টারে ঢাকায় আনা হলো কোভিড-১৯ আক্রান্ত ময়মনসিংহ মেডিকেলের সহকারী অধ্যাপককে

Platformপ্রকাশ: ১৪ জুন ২০২০, ১০:৩৮ · ১ মিনিটে পড়ুন
হেলিকপ্টারে ঢাকায় আনা হলো কোভিড-১৯ আক্রান্ত ময়মনসিংহ মেডিকেলের সহকারী অধ্যাপককে
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৪ জুন, ২০২০ রবিবার

করোনাভাইরাসে আক্রান্ত ময়মনসিংহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ খান সহ আরো দুজন চিকিৎসককে জরুরী ভিত্তিতে ময়মনসিংহ হতে বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার যোগে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে ময়মনসিংহ থেকে রওনা হয়ে ৫টা ৫১ মিনিটে হেলিকপ্টারটি ঢাকায় অবতরণ করে। পরে তাঁকে মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নত চিকিৎসার জন্য ডা. এমদাদ উল্লাহ খানকে ঢাকায় আনা হয়েছে। তার সঙ্গে ডা. শোভন রহমান ও ডা. মরিয়ম আক্তারকেও একই হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।

জানা গিয়েছে, ডা. এমদাদ উল্লাহ খানের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস নেগেটিভ এলেও তার উপসর্গ রয়ে গেছে। তীব্র রকমের শ্বাসকষ্টে ভুগছেন তিনি। শারীরিক অবস্থা ভালো নয় বিধায়ই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হলো।

এর আগে, করোনায় আক্রান্ত দেশের বেশ ক’জন মন্ত্রী-রাজনীতিক-চিকিৎসককে উন্নত চিকিৎসার জন্য বিমানবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়।

নিজস্ব প্রতিবেদক/রুহানা অরণি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।